দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি

দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক, ৮ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি! কোপা আমেরিকায় বিস্ফোরক মন্তব্য করায় এ শাস্তির মুখে আর্জেন্টিনার ৩২ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড।

কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ তুলেন মেসি। ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে হেরে আসর থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। ম্যাচে শেষে কনমেবলের দুর্নীতি নিয়ে অভিযোগ করেন। যা দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ভালোভাবে নেয়নি। আর কনমেবলের নীতিমালা অনুযায়ী কেউ যদি সংস্থা কিংবা সংস্থার স্টাফ, কর্মকর্তাদের অপমান করে কিছু বলে তাহলে সর্বোচ্চ শাস্তি দুই বছরের নিষেধাজ্ঞা। সে অনুযায়ী দুই বছরের নিষেধাজ্ঞা পেতে পারেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

আর যদি মেসিকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয় তাহলে আগামী বছর আর্জেন্টিনা ও কলম্বিয়ায় অনুষ্ঠিতব্য কোপা আমেরিকা খেলতে পারবেন না। এবং ২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্বেও অংশ নিতে পারবেন না তিনি।
কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির বিপক্ষে লাল কার্ড দেখেন মেসি। ম্যাচ শেষে দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থা কনমেবলকে একহাত নেন মেসি।

বার্সা তারকা মেসির এমন আচরণ নিয়ে কনমেবলের পক্ষ থেকে জানানো হয়, ‘এভাবে দোষারোপ করার অর্থ আপনি কোপা আমেরিকা প্রতিযোগিতা, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, কনমেবলের সঙ্গে জড়িত শত শত কর্মকর্তাকে অসম্মান করছেন। এই কনমেবল ক্লান্তিহীন ভাবে দক্ষিণ আমেরিকার ফুটবলে পেশাদারি, স্বচ্ছতা ও উন্নতি আনার জন্য কাজ করে যাচ্ছে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT