দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
সাংসদ কাজী ফিরোজের পুত্রবধূ লাইফ সাপোর্টে

সাংসদ কাজী ফিরোজের পুত্রবধূ লাইফ সাপোর্টে

ঢাকা, ০৮ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের বড় ছেলের স্ত্রীর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোববার গুলিবিদ্ধ অবস্থায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে এখনো তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। পরিবারের দাবি, পারিবারিক কলহের জের ধরেই এমন ঘটনা ঘটেছে।

যদিও পুলিশ বলছে, ফিরোজ রশীদের পরিবার একে আত্মহত্যার চেষ্টা বলে দাবি করছেন এবং সোমবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

রোববার রাতে গুলিবিদ্ধ অবস্থায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের বড় ছেলে কাজী সোয়েব রশীদের স্ত্রী মেরিনা শোয়েব। পারিবারিক কলহের জেরে মেরিনাকে গুলি করা হয় বলে গণমাধ্যমে দাবি করেন মেরিনার বাবা-মা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জ্ঞান ফিরলেও মেরিনা এখনো পুরোপুরি আশঙ্কামুক্ত নন। ল্যাবএইড হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক সাইফুর রহমান লেনিন বলেন, অপারেশনের পর জ্ঞান ছিলো না, আজ সকালে তার জ্ঞান ফিরেছে। তবে এখনো তিনি লাইফ সাপোর্টে আছেন।

এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি কাজী ফিরোজ রশিদের পরিবার। তবে পুলিশ বলছে, এটিকে আত্মহত্যার চেষ্টা বলে দাবি করেছেন ছেলেপক্ষ। সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয়ে ব্যবস্থা নেবেন তারা।

ডিএমপি ধানমণ্ডি থানার এস আই জিল্লুর রহমান বলেন, নিজেই তিনি গুলি করেছেন আমরা শুনেছি। তবে দীর্ঘদিন তদন্ত করলে জানা যাবে কি ঘটেছিলো। প্রায় ২৮ বছর আগে বিয়ে হয় মেরিনা ও শোয়েব রশীদ দম্পতির। তাদের একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT