দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বাংলাদেশ ক্রিকেট দল ‘সবুজ সংকেত’ পেয়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে

বাংলাদেশ ক্রিকেট দল ‘সবুজ সংকেত’ পেয়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে

স্পোর্টস ডেস্ক, ০৯ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): শ্রীলঙ্কা সফরে নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিল বাংলাদেশ ক্রিকেট দল। তবে সোমবার মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী নিরাপত্তার বিষয়ে ‘সবুজ সংকেত’ পাওয়ার কথা জানিয়েছেন। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল।

গত এপ্রিলে ইস্টার সানডে’তে শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। তবে দেশটির বর্তমান পরিস্থিতি স্বাভাবিক। গতকাল নিজামউদ্দিন বলেন, ‘শ্রীলঙ্কায় নিরাপত্তা নিয়ে কিছুটা দুশ্চিন্তা ছিল। যে কারণে সরকার থেকে একটি দল সেখানে যায়। তারা (প্রতিনিধি দল) ভেন্যু ও টিম মুভমেন্টের (খেলোয়াড়রা যে পথ দিয়ে চলাচল করবেন) জায়গাগুলো সরাসরি দেখে এসে আমাদের একটি রিপোর্ট দিয়েছে।

তাদের ওই পর্যবেক্ষণ রিপোর্ট অনুযায়ী এখন আমরা কাজ করছি। সূচি নিয়ে এখনো কাজ চলছে। তবে সব ঠিক থাকলে এই মাসের শেষ দিকে আমরা শ্রীলঙ্কা সফর করব।’
শ্রীলঙ্কা সফরে তিনটি ওয়ানডে খেলার কথা বাংলাদেশের। সেখানে কোনও পরিবর্তন আসছে কিনা, এমন প্রশ্নের নিজামউদ্দিন বলেন, ম্যাচের সংখ্যায় কোনো পরিবর্তন নেই। যেহেতু এফটিপি অনুযায়ী আমাদের ৩টি ম্যাচ ছিল, তাই তিন ওয়ানডেই খেলার সম্ভাবনা রয়েছে। তবে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ ও ইসএসপিএনক্রিকইনফো ইতিমধ্যেই ৩ ম্যাচের সূচি প্রকাশ করেছে। তারা বলছে, ২৩ জুলাই শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। ২৬, ২৮ ও ৩১ জুলাই স্বাগতিকদের বিপক্ষে ৩টি ওয়ানডে খেলবে টাইগাররা। তিনটি ম্যাচই হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। তবে এই সফরে অনিশ্চিত বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আর পবিত্র হজব্রত পালনের জন্য বিসিবির কাছে ছুটি চেয়েছেন বিশ্বকাপ মাতানো সাকিব আল হাসান। ফলে সম্ভবত শ্রীলঙ্কা সফরে থাকছেন না তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT