দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিআরটিসির কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি-অনিয়ম না করার হুঁশিয়ারি সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের

বিআরটিসির কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি-অনিয়ম না করার হুঁশিয়ারি সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের

ঢাকা, ২৬ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ রবিবার মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) কার্যালয়ে এক মতিবিনিময় সভায় বিআরটিসির কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি-অনিয়ম না করার বিষয়ে হুঁশিয়ারী উচ্চারন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিআরটিসি দেউলিয়া হলে আপনারা এখানে যারা আছেন, তারাও দেউলিয়া হবেন। রমজান মাস সংযমের মাস, এই মাসে ইনকামটা একটু কম করলে কী হয়? বিআরটিসি যেন সুনামের ধারায় ফিরে আসে, সেদিক বিবেচনা করে নতুন দৃষ্টান্ত স্থাপন করুন।’

সেতুমন্ত্রী বলেন, ‘সৎভাবে, পরিচ্ছন্নভাবে বিআরটিসিকে পরিচালনা করলে জনগণের সামনে সুনাম অক্ষুণœ থাকবে। এখন বিআরটিসির সেই সুনাম নেই। এবার আগের বিআরটিসির বাসগুলোর সঙ্গে নতুন ২৫৩টি বাস যুক্ত হওয়ায় আপনারা নতুন শপথ করুন, বিআরটিসিকে আকর্ষণীয় করতে হবে।’

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশ্বাসের কথা শুনিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এবারের ঈদযাত্রায় স্বস্তি দিতে বিআরটিসির ১১৪২টি বাস যাত্রী পরিবহন করবে।

কাদের বলেন, সড়কপথে স্বস্তিদায়ক যাত্রার নিশ্চয়তা দিতে পারব এমন একটা অবস্থানে আমরা পৌঁছেছি। এবারের ঈদে নতুন-পুরোনো মিলিয়ে ১১৪২টি (বিআরটিসির) বাস চলাচল করবে। পুরোনো ৮৮৯টির সঙ্গে ২৫৩টি বাস নতুন যুক্ত হয়েছে। ঈদের সময় পরিবহন সংকট নিরসনে বিআরটিসি সহায়ক ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, ‘কাঁচপুর-মেঘনা-গোমতী সেতু খুলে দেওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোনো যানজট থাকবে না। উত্তরবঙ্গগামী টাঙ্গাইল সড়কের দুটি ফাইওভার ও চারটি আন্ডারপাস খুলে দেওয়ায় যানজট না থাকলেও টঙ্গী থেকে গাজীপুর পর্যন্ত রাস্তায় কিছুটা সমস্যা হতে পারে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT