দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সরকার নারীর সামাজিক নিরাপত্তায় কাজ করছে : বলেছেন, প্রধানমন্ত্রী

সরকার নারীর সামাজিক নিরাপত্তায় কাজ করছে : বলেছেন, প্রধানমন্ত্রী

ঢাকা, ২৬ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ ২৬ মে রোববার সকালে গণভবনে জয়িতা ফাউন্ডেশনের বোর্ড অব গর্ভনরস এর বিশেষ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। গ্রামীণ অর্থনীতিতে নারীর সম্পৃক্ততা জোরদারের পাশাপাশি পরিবারে নারীর অবস্থান সুদৃঢ় করাই বর্তমান সরকারের লক্ষ্য।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হল আমরা দেশের জন্য কাজ করবো, মানুষের জন্য কাজ করবো। আর মানুষকে দিতে গিয়ে আমি এটাই মনে করেছি যে, আমরা সমাজকে কিছু দিতে গেলে নারী-পুরুষ উভয়কেই কিছু দিতে হবে। একদিক ঠিক করলে সেটা পঙ্গুই থাকবে, কখনো উন্নতি হতে পারে না। সঠিক পরিকল্পনায় পিছিয়ে পড়াদেরও দক্ষ করে গড়ে তোলা হবে। অসহায় দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় সরকারের নানা কর্মসূচিও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেন, মাতৃত্বকালীন ভাতা, মায়েদের ভাতা এগুলো এ কারণেই করেছি যে একটা নারী যখন একা হয়ে যায় তখন তার সন্তানের দায়িত্ব তার ওপরেই বর্তায়। অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা দূর হবে বলে প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জয়িতা। শুধু নিছক একটি শব্দই নয়, এ যেন নারীর ঘুরে দাঁড়ানোর গল্প। নারীর সফলতার গল্প। উন্নয়ন ও ক্ষমতায়নের মূর্ত প্রতীক। দেশের সামগ্রিক উন্নয়নে পুরুষের পাশাপাশি সমান গুরুত্বপূর্ণ নারীর ভূমিকাও। এই বাস্তবতায় ২০১১ সালের নভেম্বরে সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে যাত্রা শুরু করে জয়িতা। প্রতিষ্ঠার পর থেকে দেশের নারী উদ্যোক্তাদের একই প্লাটফর্মে তুলে আনছে সংগঠনটি। ব্যবসা পরিচালনা ও পণ্য উৎপাদনে প্রয়োজনীয় জ্ঞান-দক্ষতা বিনিময়ের পাশাপাশি ক্ষেত্রবিশেষ পুঁজিরও জোগান দিয়ে নারীকে গড়ে তুলছে স্বাবলম্বী হিসেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT