দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ডাকলে চোখ খুলে তাকাচ্ছেন এরশাদ, কিছুটা সাড়াও দিচ্ছেন : বলেছেন তার ভাই জি এম কাদের

ডাকলে চোখ খুলে তাকাচ্ছেন এরশাদ, কিছুটা সাড়াও দিচ্ছেন : বলেছেন তার ভাই জি এম কাদের

ঢাকা, ০৯ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাইফ সাপোর্টে আছেন সাবেক এই রাষ্ট্রপতি। এরশাদ অসুস্থ হওয়ার পর থেকে প্রতিদিনই তার শারীরিক অবস্থার আপডেট দলের পক্ষ থেকে জানানো হচ্ছে।

আজ মঙ্গলবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, লাইফ সাপোর্টে থাকা বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে। ‘উনাকে দেখতে গিয়েছিলাম। কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে আমি আলাপ করেছি। উনাকে দেখে আগের তুলনায় ভালো লাগছিল। কিছুটা মাথা নাড়ছিলেন।’

সিএমএইচের চিকিৎসকদের বরাত দিয়ে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘উনাকে যে ঘুমের ওষুধ দেয়া হয় সেটার মাত্রা কমিয়ে দেয়া হয়েছে। এখন ডাকলে কিছুটা সাড়া দিচ্ছেন। আমার সামনেই উনাকে ডাকা হলে চোখ খুলে আমার দিকে তাকিয়েছিলেন।’এরশাদের ফুসফুসের ইনফেকশন এবং ইউরিনের ইনফেকশনও কমে এসেছে। ‘এখনও কিছু অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করছে না। উনি এখনও আশঙ্কাজনক অবস্থায় আছেন। তবে অবনতি হয়নি। সেদিক দিয়ে উনি ভালো আছেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, আজম খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT