দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
সাকিব আল হাসান হজে যাচ্ছেন, তাই শ্রীলঙ্কা সিরিজ খেলবেন না

সাকিব আল হাসান হজে যাচ্ছেন, তাই শ্রীলঙ্কা সিরিজ খেলবেন না

স্পোর্টস ডেস্ক, ০৯ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আবারও পবিত্র হ্জ পালনে সৌদি আরব যাচ্ছেন সাকিব আল হাসান। ফলে আসন্ন শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজে খেলা হবে না তার। বিশ্বকাপ শেষে বাংলাদেশ দল দেশে ফিরলেও দলের সঙ্গে ফেরেননি সাকিব। জানা গেছে, বোর্ডের কাছে তিনি ছুটির আবেদন করেছেন। তবে ক্রিকেট বোর্ডের কাছে ছুটির ব্যাপারে সাকিব আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানাননি।

সাকিবের ছুটির ব্যাপারে নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘টানা ক্রিকেট খেলার কারণে সাকিব হয়তো ক্লান্ত। তাই সে বিশ্রাম চেয়েছে। তবে আমি যতটুকু জানি, এই সময়ে সে হজ পালন করতে যাবেন। এ ব্যাপারে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি আমরা।’

এবারের বিশ্বকাপে সাকিব ছিলেন সমহিমায় বিভাময়। বিশ্বকাপ সাকিবকে দুই হাত ভরে দিয়েছে। দলীয় পারফরম্যান্স খুব ভালো না হলেও ব্যক্তিগত অর্জনে সাকিব অনন্যতার সাক্ষর রেখেছেন। দল সেমিফাইনালে না যাওয়ায় খেলেছেন আট ম্যাচ। আর তাতে ব্যাট হাতে আট ইনিংসে ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করেছেন। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন। পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছেন ৫টি। পাশাপাশি বল হাতেও ছিলেন বেশ উজ্জ্বল। ৮ ম্যাচে ৫.৩৯ ইকোনমিতে ১১ উইকেট শিকার করেছেন। আফগানিস্তানের বিপক্ষে পাঁচ উইকেটও নিয়েছেন। দলের তিনটি বিজয়ের প্রতিটিতে হয়েছেন ম্যাচসেরা। এখন পর্যন্ত মোট চারটি বিশ্বকাপে সাকিব ২৯ ম্যাচ খেলেছেন। এতে ৪৫.৮৪ গড়ে ১১৪৬ রানের পাশাপাশি বাঁ-হাতি স্পিনে শিকার করেছেন ৩৪ উইকেট।

সাকিব গত বছরও পবিত্র হজ পালন করেছিলেন। এর কিছুদিন আগে স্ত্রী-সন্তান নিয়ে ওমরাও পালন করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT