দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত

বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর

বিনোদন ডেস্ক, ১১ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বলিউডে পাড়ায় কিছুদিন ধরেই বিয়ের হিড়িক চলছে। গত বছর বিয়ে করলেন দীপিকা পাড়ুকোন-রণবীর সিং এবং প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস। আর এ বছর বিয়ের পিড়িতে বসতে পারে মালাইকা অরোরা ও অর্জুন কাপুর, এছাড়া বাজতে পারে রনবীর-আলিয়ার বিয়ের বাদ্য। সম্প্রতি জানা গেছে, এরপরেই বিয়ে করতে চলেছেন শ্রদ্ধা কাপুরও।

এমনিতে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলতে চান না শ্রদ্ধা। সম্প্রতি একটি জনপ্রিয় সংবাদমাধ্যমে রোহান শ্রেষ্ঠ ও শ্রদ্ধার ছবি প্রকাশ হয়েছে। এই ছবি প্রকাশ হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে রোহান-শ্রদ্ধার সম্পর্ক। শোনা যাচ্ছে শ্রদ্ধার মা শিবাঙ্গী কাপুর মেয়ের বিয়ের জন্য গুছাতে শুরু করেছেন।

২০১৮ সালে শ্রদ্ধা কাপুর জানান, আলোকচিত্রী রোহান শ্রেষ্ঠ’র সঙ্গে প্রেম চলছে তার। শোনা যাচ্ছে, সেই শ্রেষ্ঠকে আগামী বছর বিয়ে করবেন শ্রদ্ধা। শ্রদ্ধার মা–বাবাও সেটাই চান।

বর্তমানে ‘সাহো’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় করছে শ্রদ্ধা কাপুর। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন বাহুবলী-খ্যাত প্রভাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT