দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
চীন-জাপানে তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি পাঠাবে সরকার : বলেছেন, বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ

চীন-জাপানে তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি পাঠাবে সরকার : বলেছেন, বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ

ঢাকা, ১১ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে চতুর্থ শোকেস বাংলাদেশ- গো গ্লোবাল অনুষ্ঠানে বিজনেস সেশনে ‘চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ অব স্কিলড হিউম্যান রিসোর্স এক্সপোর্ট’শীর্ষক এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, দেশের তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তি চীন ও জাপানের শ্রমবাজারে পাঠাতে সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক শ্রমবাজারে চাহিদা অনুযায়ী বাংলাদেশ দক্ষ কর্মী তৈরি করছে। বাংলাদেশে তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তি রয়েছে। তাদের চীন-জাপানের শ্রমবাজারে যাতে কর্মসংস্থান হতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করছে। সে লক্ষ্যে সরকার প্রতি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করছে।’

এ সময় প্রতিমন্ত্রী মালয়েশিয়ার সরকারকে বাংলাদেশে কৃষি খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। বলেন, ‘কৃষি খাতে আমাদের অনেক সম্ভাবনা রয়েছে এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প-কারখানা স্থাপন করা যেতে পারে।’

অনুষ্ঠানে মুসলিম কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়ার প্রধান ডাটউক নাজি বলেন, ‘মালয়েশিয়া সরকার প্রবাসী কর্মীদের সব ধরনের সহযোগিতা ও স্বার্থ রক্ষায় সদা তৎপর।’

অনুষ্ঠানের সভাপতিত্ব ও সঞ্চালন করেন বায়রার সভাপতি বেনজির আহমদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বায়রার মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনসী গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শহিদুল ইসলাম, শোকেস বাংলাদেশ-এর চেয়ারম্যান আলমগীর জলিল প্রমুখ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT