দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাগরিকত্ব ইস্যুতে পিছু হটলেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাগরিকত্ব ইস্যুতে পিছু হটলেন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১২ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ব্যাপক সমালোচনা আর আইনি যুদ্ধের পর অবশেষে আদমশুমারিতে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন সংযোজনের পরিকল্পনা থেকে পিছু হটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভিন্ন উপায়ে তিনি নাগরিকদের বিষয়ে তথ্য সংগ্রহের বিষয়ে বিভিন্ন বিভাগকে একাধিক নির্দেশ দিয়েছেন। এদিকে দেশটিতে অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ অব্যাহত রয়েছে।

দশ বছর পর যুক্তরাষ্ট্রে আগামী বছর অনুষ্ঠিত হবে আদমশুমারি। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের বসবাসকারী প্রত্যেককে তাদের নাগরিকত্বের বিষয়ে তথ্য দিতে হবে। এ নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। বিরোধীদের অভিযোগ নির্বাচন সামনে রেখে নিজেদের সমর্থিত এলাকা চিহ্নিত করতেই, এ ব্যবস্থা নিয়েছে ক্ষমতাসীন দল। অন্যদিকে অভিবাসীদের দাবী নিয়ে সোচ্চার সংগঠনগুলোর দাবি, নাগরিক নয় এমন ব্যক্তিদের যুক্তরাষ্ট্র থেকে তাড়াতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আদমশুমারিতে নাগরিকত্ব ইস্যুতে প্রশ্ন নিয়ে নিষেধাজ্ঞা জারি করেন মার্কিন আদালত। এরপরই নিজের পরিকল্পনা থেকে পিছু হটেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১১ জুলাই) তিনি সাংবাদিকদের জানান, ২০২০ সালে অনুষ্ঠিতব্য আদমশুমারিতে নাগরিকত্ব বিষয়ে কোনো প্রশ্ন করা হবে না। একইসঙ্গে এর বিরোধীদের সমালোচনা করেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিক কিনা, এই প্রশ্নের জবাব দিতেই তাদের এত আপত্তি। আসলে যারা মার্কিন নাগরিক হিসেবে গর্ববোধ করেন না, তারাই নাগরিকত্ব শব্দটি নিয়ে আমাদের সঙ্গে লড়াই করেছেন। তবে আমি পরিষ্কার করে বলতে চাই, যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের মধ্যে কাদের নাগরিকত্ব আছে আর কাদের নেই, তার সঠিক সংখ্যা অবশ্যই বের করা হবে। তবে বৃহস্পতিবারই প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যেখানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের নাগরিকত্ব নিয়ে তথ্য সংগ্রহের জন্য তার প্রশাসনকে নির্দেশ দেন।

এদিকে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার শিকাগোসহ বেশ কয়েকটি শহরে অনুষ্ঠিত সমাবেশে, প্রতিবাদীরা অভিবাসন ইস্যুতে বর্তমান ট্রাম্প প্রশাসনের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT