দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পদ্মাসেতুতে মাথা কাটার গুজব ছড়িয়ে এবার লাকসামে ধরা খেলো জামায়াত নেতা

পদ্মাসেতুতে মাথা কাটার গুজব ছড়িয়ে এবার লাকসামে ধরা খেলো জামায়াত নেতা

১২ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার পদ্মাসেতু নির্মাণের জন্য এক লাখ মানুষের মাথা সংগ্রহের গুজব ছড়িয়ে কুমিল্লায় র‌্যাবের হাতে ধরা পড়েছেন লাকসামের এক জামায়াত নেতা। তার নাম হায়াতুন্নবী। তিনি ‘নবী লাকসাম’নামে একটি ফেসবুক পেজ থেকে এই গুজব ছড়াতেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি। আজ লাকসাম উপজেলার আশাথী গ্রাম থেকে ধরা হয় হায়াতুন্নবীকে। তিনি ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।

কুমিল্লায় র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার প্রণব কুমার বলেন, ‘আমারা খোঁজ নিয়ে দেখেছি, হায়াতুন্নবী একজন জামায়াত নেতা। সেই উপজেলার পূর্ব লাকসাম এলাকার সভাপতি ছিলেন। তিনি জামায়াতের একজন কট্টরপন্থী নেতা হিসেবে পরিচিত। তার লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সরকারের উন্নয়নমূলক কাজে ব্যাঘাত ঘটানো। তাই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ফেসবুকে গুজব এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আসছেন।’রাজনৈতিক পরিচয় ঢাকতে হায়াতুন্নবী বর্তমানে নিজেকে বিএনপির কর্মী বলে থাকেন বলেও জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের কোম্পানি কমান্ডার প্রণব কুমার জানান, ফেসবুক আইডি খুলে হায়াতুন্নবী জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পদ্মা সেতু নিয়ে গুজব ছড়িয়েছেন। এছাড়া ফেসবুকের এ আইডি ব্যবহার করে বিভিন্ন সময়ে সে সরকারবিরোধী অপপ্রচার চালিয়ে আসছিলেন।

পদ্মাসেতুর জন্য মানুষের মাথা সংগ্রহের গুজব গত কিছুদিন ধরে এত বেশি ছড়াচ্ছে যে সরকারকে রীতিমতো বিবৃতি দিয়ে বলতে হয়েছে এসব মিথ্যা। ফেসবুক ও ইউটিউবে পুরনো এবং অন্য ঘটনার ছবি জোড়া দিয়ে প্রচার করা হচ্ছে, দেশে ৪২টি দল বের হয়েছে মানুষের মাথা সংগ্রহে। কোথাও কোথাও ধরাও পড়েছেন কেউ কেউ।

পুলিশ সতর্ক করে বলেছে, যারা এসব গুজব ছড়াচ্ছে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। দেশের বিভিন্ন এলাকা থেকে এরই মধ্যে ছয় জনকে আটক করা হয়েছে। এদের একটি বড় অংশ বিএনপি এবং জামায়াতের সদস্য বলে তথ্য মিলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT