দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার সক্ষমতা বাংলাদেশের আছে : বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার সক্ষমতা বাংলাদেশের আছে : বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা, ১২ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের যৌথ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার সক্ষমতা বাংলাদেশের আছে। সরকারের পাশাপাশি নেতাকর্মীদেরও বন্যা দুর্গতের পাশে দাঁড়াতে হবে। সংগঠন শক্তিশালী করার পাশাপাশি মানুষের সুখ দু:খের সাথী হতেও নেতাকর্মীদের পরামর্শ দেন তিনি। এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, কিছু মানুষ গণতন্ত্র চায় না বলেই দেশের অর্থনৈতিক অগ্রগতি হলেও সমালোচনা করে।

গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের যৌথ সভায় এ বিষয়ে আলোকপাত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যে কোন দুর্যোগ মোকাবিলায় সরকার সজাগ রয়েছে তবে ঐতিহ্যবাহী দল হিসেবে এ বিষয়ে সক্রিয় থাকতে হবে আওয়ামী লীগকেও।

শেখ হাসিনা বলেন, অনেক জায়গায় বন্যা হচ্ছে, পানি বাড়ছে, নদী ভাঙ্গন, পাহাড় ধ্বস হতে পারে। সারাদেশে কোথায় কি হচ্ছে আমরা প্রতিনিয়ত খবর নিচ্ছি। এবং সেখানে যার যেটা দায়িত্ব সেটা দেওয়া আছে, তারা সঙ্গে সঙ্গে দায়িত্বগুলো পালন করে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলকে সক্রিয় থাকতে হবে। কারণ যেকোনো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা নিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, এক দশকের অব্যাহত উন্নয়নের কারণেই বিশ্ব দরবারে দেশ আজ মর্যাদা লাভ করেছে। কিছু মানুষ এ উন্নয়ন চায় না। আমরা অর্থনৈতিকভাবে যতদূরেই আগাই, কিছু মানুষ এটাকে ভিন্ন চেখে দেখে। এরা আসলে গণতান্ত্রিক ধারাটা চায় না। গণতান্ত্রিক ধারাটা হলে আমার মনে হয়, তারা নিশ্বাস নিতে পারে না। নেতাকর্মীদের সংগঠন শক্তিশালী করার পাশাপাশি দেশকে এগিয়ে নিতে উদ্ভাবনী চিন্তা করার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তিনি বলেন, আগামী দিনে আমরা দেশকে কোথায় নিয়ে যাবো সে পরিকল্পনা আমাদের আছে। সেটা আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি। এগিয়ে নেওয়ার সেই প্রস্তুতি আমাদের নিতে হবে। সেই পথগুলো আমাদের ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে হবে। বাঁধাগুলি আমাদের অতিক্রম করতে হবে।

উজানের ঢল আর ভারী বর্ষণে এবারও বাড়ছে নদনদীর পানি। ফলে ফের শঙ্কায় পড়েছেন উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানের হাজারো মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT