দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
যুদ্ধ শুরু হলে ইরান ইসরাইলে হামলা চালাতে সক্ষম : হুঁশিয়ারি হিজবুল্লাহ’র

যুদ্ধ শুরু হলে ইরান ইসরাইলে হামলা চালাতে সক্ষম : হুঁশিয়ারি হিজবুল্লাহ’র

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৩ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): লেবাননে তেহরান মদদপুষ্ট হিজবুল্লাহ প্রধান শুক্রবার হুঁশিয়ার করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধে জড়িয়ে পড়লে মার্কিন মিত্র দেশ ইসরাইল ছাড় পাবে না। হিজবুল্লাহ’র আল-মানার টেলিভিশনে সম্প্রচার করা এক সাক্ষাতকারে হাসান নাসরাল্লাহ বলেন, এমন পরিস্থিতির সৃষ্টি হলে ইরান সর্বোচ্চ শক্তি দিয়ে ইসরাইলে হামলা চালাতে সক্ষম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ইসলামি প্রজাতন্ত্রকে নিয়ে তার বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য জোরদার করার পর হিজবুল্লাহ নেতা এমন মন্তব্য করলেন।

নাসরাল্লাহ বলেন, ‘যখন আমেরিকানরা বুঝবে যে এই যুদ্ধ ইসরাইলকে উপড়ে ফেলতে পারে তখন তারা পুনর্বিবেচনা করবে।’‘ইরানের বিরুদ্ধে আমেরিকান যুদ্ধ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করাই আমাদের দায়িত্ব।’সংঘাত শুরু হলে সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাত কোন দেশের কেউই লাভবান হবে না।

শুক্রবার মার্কিন প্রতিনিধি পরিষদে ইরান হামলার ব্যাপারে ট্রাম্পের ক্ষমতার গন্ডি বেঁধে দিতে ভোটাভুটি হয়। এ সময়ে আশংকা করা হয়, তার কঠোর নীতি অপ্রয়োজনীয় একটি যুদ্ধের দিকে যুক্তরাষ্ট্রকে ঠেলে দিচ্ছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র হিজবুল্লাহ’কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT