দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
১৩ বছর ধরে শাড়ি পরেন ‘শাড়ি ম্যান’ ভারতের হিমাংশু বর্মা

১৩ বছর ধরে শাড়ি পরেন ‘শাড়ি ম্যান’ ভারতের হিমাংশু বর্মা

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১৪ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): রূপান্তরকামী নন। অভিনেতাও নন। কিন্তু তিনিই আলোচনায়। ভালবাসেন শাড়ি পরতে। মনে করেন, মেয়েলি নয় বরং শাড়ি পূর্ণমাত্রায় পুরুষদের পোশাক। তাই গত এক দশকেরও বেশি সময় ধরে শাড়িই পরেন ভারতের হিমাংশু বর্মা। তিনি খেতাব পেয়েছেন ‘শাড়ি ম্যান’ হিসেবে।

হিমাংশু মনে করেন, শাড়িতে পুরুষত্ব বিন্দুমাত্র খাটো হয় না। যদি হত, তাহলে অতীতের কোনো ভারতীয় পুরুষ, পুরুষ ছিলেন না। কারণ সেসময় মূল্যবান শাড়িই ছিল অভিজাত পুরুষের অঙ্গাবরণ। বেনারসী থেকে মসলিন, শাড়িকেই ধুতির মতো করে পরতেন রাজবংশীয়রা।

২০০৬ সাল থেকে শাড়ি পরছেন হিমাংশু। তার প্রিয় সম্ভাষণ, ‘জয় শাড়ি’। জীবনে প্রথমবার শাড়ি পরেছিলেন মায়ের থেকে নিয়ে। সেবার অবশ্য তাকে শাড়ি ‘পরতে হয়েছিল’। কিন্তু এরপর হিমাংশু শাড়ির প্রেমে পড়ে যান।

শাড়ি নিয়ে বহু পড়াশোনা করেছেন। জেনেছেন ভারতের বিভিন্ন প্রদেশের শাড়ির রকমফের। গবেষণায় দেখিয়েছেন, আদি থেকে মধ্যযুগ পর্যন্ত শাড়িকেই বিভিন্ন কায়দায় অঙ্গে জড়িয়েছেন ভারতবাসী, নারী পুরুষ নির্বিশেষে।

হিমাংশু মনে করেন, ক্রিয়েটিভিটির দিক দিয়ে শাড়ি অদ্বিতীয় পোশাক। শাড়ির উপরেই পরীক্ষা নিরীক্ষা সবথেকে বেশি করা যায়। তার কথায়, ভারতীয় নারী বা পুরুষদের জন্য শাড়ির মতো পোশাক আর হয় না।

শাড়িকে তিনি বেছে নিয়েছেন চিন্তাভাবনা করেই। মেয়েরা যদি পুরুষদের পোশাক ক্যারি করতে পারে স্বচ্ছন্দে, তবে ছেলেদের স্টাইল স্টেটমেন্ট শাড়ি হবে না কেন? প্রশ্ন হিমাংশুর। তার ইচ্ছা, ভারতীয় পুরষ আগের মতোই শাড়িকে নিজের পোশাক করে নিক।

শাড়ির সঙ্গে নতুন প্রজন্মের ভারতীয়দের দূরত্ব বাড়ছেই। এতে দুঃখ পান হিমাংশু। মনে করেন, শাড়ি না পরার জন্য অজুহাতের অভাব হয় না। গরমকাল বা শীতকাল, কোনো সময়েই শাড়ি পরতে চায় না আজকের প্রজন্ম।

শাড়িকে পরম বন্ধু মনে করেন হিমাংশু। শুধু পোশাক নয়, তিনি মনে করেন, নিজের শরীরে জড়িয়ে রেখেছেন প্রাচীন ভারতের ঐতিহ্যকে। মানসিক অবস্থা খারাপ হলেও শাড়ি পরলেই হারানো আত্মবিশ্বাস ফিরে পান বলে জানিয়েছেন ‘শাড়ি ম্যান’ হিমাংশু বর্মা। বিশ্বের কাছে তার স্লোগান, ‘জয় শাড়ি’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT