দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
অবশেষে এরশাদের মৃত্যুতে বিএনপির শোক

অবশেষে এরশাদের মৃত্যুতে বিএনপির শোক

ঢাকা, ১৪ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ক্ষমতাসীন আওয়ামী লীগের পাশাপাশি কট্টর সমালোচক বিএনপি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শোক জানিয়েছে। তবে শোক বাণীতে সচরাচর যেসব বক্তব্য থাকে, তার কিছু নেই। প্রশংসাবাণী এড়িয়ে কেবল সাবেক রাষ্ট্রপতির আত্মার শান্তি এবং শোকাহত পরিবারকে সমবেদনা জানানো হয়েছে।

এক সপ্তাহেরও বেশি সময় ধরে লাইফ সাপোর্টে থাকা এরশাদ রবিবার সকালে মারা যান। বেলা দুইটার দিকে দলীয় প্যাডে বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ সাক্ষরিত বিবৃতিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শোক প্রকাশের কথা জানানো হয়।

এরশাদ সেনাপ্রধান থাকাকালে বিএনপির নির্বাচিত রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে উৎখাত করে ক্ষমতা দখল করেন এরশাদ। আর নয়টি বছর এরশাদবিরোধী আন্দোলনে ছিল দলটি। ১৯৯৯ সালে এরশাদের সঙ্গে জোট করলেও সম্পর্ক আর বেশিদূর আগায়নি। ২০০৬ সালে আবার জোটের চেষ্টা করে বিএনপি। তবে সেটি ব্যর্থ হওয়ার পর আর সম্পর্ক আগায়নি। পরস্পরের তীব্র সমালোচনা দুই পক্ষ করে আসছে এরপর থেকে।

এরশাদের মৃত্যুর পর বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে বলেন, এ বিষয়ে মন্তব্য করার মতো সময় নেই তাদের। কিছুক্ষণ পর বিএনপির পক্ষ থেকে আসা বিবৃতিতে বলা হয়, ‘সাবেক সেনাপ্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT