দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
শিল্প এলাকা ছাড়া গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেয়া হবে না : বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ

শিল্প এলাকা ছাড়া গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেয়া হবে না : বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ

১৫ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): পরিকল্পিত শিল্প এলাকা ছাড়া কোনো কারখানা স্থাপন করলে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সঞ্চালন লাইনের জমি অধিগ্রহণ নীতিমালা করা হচ্ছে বলেও জানান তিনি। আজ সোমবার সকালে সচিবালয়ে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের একথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, এরইমধ্যে যত্রতত্র শিল্প কারখানা গড়ে উঠেছে তাই নতুন করে যেন আর অপরিকল্পিত শিল্প গড়ে উঠতে না পারে সে বিষয়ে জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা হয়েছে। সভায় জেলা প্রশাসকরা বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে সমস্যা তুলে ধরেন।

এছাড়া প্রতিমন্ত্রী জানান, গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বকেয়া বিল ৮ থেকে ৯ হাজার কোটি টাকা। এরমধ্যে বকেয়া বিদ্যুৎ বিলই ১৪শ’ কোটি টাকার বেশি। বিল পরিশোধ না করা হলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

তিনি বলেন, বিদ্যুৎ সঞ্চালায়নে জমি অধিগ্রহণ ব্যাপারে একটা নীতিমালা করা হচ্ছে। আজকে জেলা প্রশাসককে বলে দিয়েছি পরিকল্পিত শিল্প এলাকা ছাড়া কোথাও গ্যাসের লাইন ও বিদ্যুৎ সংযোগ দিব না। নির্দেশনা আসছে যারা বিদ্যুতের বিল দিবেন না তাদের লাইন কেটে দেওয়ার জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT