দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বাংলাদেশের বাজারে এলো সাশ্রয়ী দামে নকিয়ার নতুন দুই ফোন

বাংলাদেশের বাজারে এলো সাশ্রয়ী দামে নকিয়ার নতুন দুই ফোন

টেকনোলজী ডেস্ক, ১৬ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): সাশ্রয়ী দামে বাংলাদেশের বাজারে নতুন দুইটি মডেলের ফোন আনল নকিয়া। এগুলো হলো নকিয়া ২.২ এবং নকিয়া ৩.২। উভয় ফোনে রয়েছে ফেসআনলক এবং গুগল অ্যাসিসট্যান্ট ফিচার। আজ মঙ্গলবার ১৬ জুলাই রাজধানীর একটি হোটেলে ফোন দুইটি বাংলাদেশের বাজারে বিক্রির ঘোষণা করে নকিয়ার নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল।

দেশে নকিয়া ২.২ দুইটি ভার্সনে পাওয়া যাবে। একটি ২ জিবি র‌্যাম ও ১৬ জিবি রমের। এর মূল্য ১০ হাজার ৯৯৯ টাকা। একই মডেলের ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম ভার্সনের মূল্য ১২ হাজার ৯৯৯ টাকা। অন্যদিকে নকিয়া ৩.২ এর ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম ভাসর্নের মূল্য ধরা হয়েছে ১৩ হাজার ৪৯৯ টাকা। এই মডেলটি একটি ভার্সনেই দেশে পাওয়া যাবে। দারাজ থেকেই ফোনটি কেনা যাবে।

নকিয়া ২.২ ফোনে আছে ৫.৭ ইঞ্চির এইচডি প্লাস সেলফি নচ ডিসপ্লে। এতে ২.০ গিগাহার্জের কোয়াডকোর এমটিকে হেলিও এ২২ চিপসেট ব্যবহৃত হয়েছে।

বিশেষ ফিচার হিসেবে আছে থ্রিডি ফেস আনলক ফিচার। অ্যানড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম সম্বলিত ফোনটিতে ব্যাকআপের জন্য ৩০০০ মিলিঅ্যাম্পিয়ারের রিমুভেবল ব্যাটারি দেয়া হয়েছে। ছবির জন্য আছে ১৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

অন্যদিকে নকিয়া ৩.২ মডেলের ফোনে ৬.২৬ ইঞ্চির এইচডি প্লাস সেলফি নচ ডিসপ্লে রয়েছে। এতে কোয়ালকমের কোয়াডকোর স্ন্যাপড্রাগন ৪২৯ মডেলের চিপসেট রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই ফোনের নিরাপত্তা নিশ্চিত করবে। ব্যাকআপের জন্য ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের নন-রিমুভেবল ব্যাটারি সংযোজন করা হয়েছে। ফোনটি চলবে অ্যানড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে। ছবির জন্য ৩.২ মডেলে আছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

স্মার্টফোন দুইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এইচএমডি গ্লোবাল বাংলাদেশের হেড অব বিজনেস ফারহান রশিদ বলেন, ‘ফোন দুইটিতে দুই বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম আপডেট এবং তিন বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। উভয় ফোনে গুগলের অ্যাসিসট্যান্ট ব্যবহারের জন্য ফিজিক্যাল বাটন দেয়া হয়েছে।’

নকিয়া ৩.২ শুধুমাত্র দারাজ থেকে কেনা যাবে। ২.২ দেশজুড়ে নকিয়ার বিভিন্ন স্টোরে পাওয়া যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল কবির, দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক, এইচএমডি গ্লোবাল বাংলাদেশের মার্কেটিং লিড ইফফাত জহুর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT