দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পাহাড়ি ঢলে সুনামগঞ্জ-নেত্রকোনা অঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে

পাহাড়ি ঢলে সুনামগঞ্জ-নেত্রকোনা অঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে

ঢাকা, ১৬ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): পাহাড়ি ঢল আর ভারি বর্ষণে সুনামগঞ্জ ও নেত্রকোনার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এদিকে, তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটির বন্যার পানি কমতে শুরু করলেও ভোগান্তি কমেনি।

নতুন করে আর বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এরইমধ্যে জেলার এক হাজার ২৬৩ হেক্টর আউশ, ১২৫ হেক্টর আমন বীজতলা ও মাছের ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া সড়কে পানি ওঠায় ১৫০ কিলোমিটার রাস্তায় খানাখন্দ সৃষ্টি হয়েছে। ধসে পড়েছে ১৫০টি সংযোগ সড়ক।

নেত্রকোনার সোমেশ্বরী ও ধনু নদীর পানি কমতে শুরু করলেও ৫টি উপজেলার ২ শতাধিক গ্রামের সাড়ে ১৮ হাজার পরিবার পানিবন্দী রয়েছেন। ত্রাণ পেলেও তা একেবারে অপ্রতুল বলে দাবি বন্যার্তদের।

পার্বত্যজেলা রাঙ্গামাটির বিভিন্ন এলাকা থেকে পানি নেমে গেলেও জনজীবন এখনও স্বাভাবিক হয়নি। অন্যদিকে টানা ১০দিন ধরে রাঙ্গামাটির সঙ্গে প্রতিবেশী জেলা খাগড়াছড়ি-বান্দরবানের বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ চরমে পৌঁছেছে।

এদিকে, খাগড়াছড়ির বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পাল্লা দিয়ে বেড়েছে বিভিন্ন খাল ও নদী ভাঙন। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি। নষ্ট হয়েছে হেক্টরের পর হেক্টর ফসলি জমি। সব হারিয়ে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছেন।

বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানিও কমতে শুরু করেছে। এসব এলাকার বাসিন্দারাও ঘরে ফিরছেন। কিন্তু কয়েকটি সংযোগ সড়ক বন্ধ থাকায় ভোগ্যপণ্যের দাম তিন থেকে চারগুণ বেড়েছে বলে দাবি বন্যার্তদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT