দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
এজলাস কক্ষে খুনের ঘটনায়‘নিরাপত্তায় কারো গাফিলতি থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে’:বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

এজলাস কক্ষে খুনের ঘটনায়‘নিরাপত্তায় কারো গাফিলতি থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে’:বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

ঢাকা, ১৬ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার দুপুরে বিজিবি সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কুমিল্লায় আদালতের এজলাস কক্ষে বিচারকের সামনে আসামিকে খুন করার ঘটনায় নিরাপত্তাগত দিক থেকে কারও কোনো গাফিলতি আছে কি না, তা খুঁজে দেখা হচ্ছে। ‘নিরাপত্তায় কারো গাফিলতি থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এজলাস কক্ষে এমন একটি ঘটনা অনাকাঙ্ক্ষিত। কিভাবে এজলাস কক্ষে একজন মানুষ ধারাল অস্ত্র নিয়ে আসতে পারে সেটি খতিয়ে দেখা হচ্ছে। এতে নিরাপত্তার যদি কোনো গাফিলতি থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

‘তবে আরেকটি বিষয়, আদালতে কেমন নিরাপত্তা দেয়া হবে এটি আদালত ঠিক করে পুলিশকে নির্দেশ দেয়। আদালতের চাহিদা মতই পুলিশ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। তবে এমন ঘটনার পর আদালত কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আমরা নানারকম পদক্ষেপ গ্রহণ করছি। খুব দ্রুত বাস্তবায়ন হবে।’

গতকাল সকালে কুমিল্লার একটি এজলাসের খাসকামরায় ফারুক হোসেন নামে এক আসামিকে ছুরিকাঘাতে হত্যা করে আবুল হাসান নামে আরেক আসামি।

২০১৩ সালের ২৬ আগস্টের একটি হত্যা মামলার আসামি ছিলেন ফারুক ও হাসান। গতকাল মামলাটিতে হাজিরা দিতে গেলে ফারুক ও হাসানের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাসান কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালত ভবনের তৃতীয় তলায় ছুরি নিয়ে ধাওয়া করেন ফারুককে। ফারুক আত্মরক্ষার্থে আদালতের এজলাস কক্ষে প্রবেশ করেন। তখন সেখানেই উপর্যুপরি ছুরিকাঘাত করলে তার মৃত্যু হয়।

পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বাণিজ্যে যেসব পুলিশ সদস্যদের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে, তদন্তে প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। বলেন, ‘অন্য যেকোনো বারের তুলনায় এবার পুলিশের কনস্টেবল নিয়োগ স্বচ্ছ হয়েছে। সকল ধরনের তদবির-বাণিজ্য ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছিল পুলিশ সদর দপ্তর। এত কিছুর মধ্যেও যেসব পুলিশ সদস্য ও কর্মকর্তা নিয়োগ বাণিজ্যে জড়িয়েছে বলে অভিযোগ উঠছে, প্রমাণ হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT