দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে ও চিলি

২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে ও চিলি

স্পোর্টস ডেস্ক, ১৮ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ২০৩০ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হিসেবে এবার আনুষ্ঠানিকভাবে যৌথ চুক্তিতে স্বাক্ষর করেছেন আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে ও চিলির প্রেসিডেন্টরা। ১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। বিশ্বকাপের একশ বছর পূর্তি উপলক্ষে ২০৩০ সালের আসরটি নিয়ে বড় পরিকল্পনা করছে লাতিন আমেরিকার দেশগুলো।

বুধবার (১৭ জুলাই) আর্জেন্টিনার সান্তা ফেতে প্যারাগুয়ের রাষ্ট্রপতি মারিও আবদো, চিলির রাষ্ট্রপতি সেবাস্তিয়ান পিনেরা, আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাউরিসিও ম্যাক্রি ও উরুগুয়ের প্রেসিডেন্ট তাবারে ভাসকেস আনুষ্ঠানিকভাবে যৌথ চুক্তিতে স্বাক্ষর করেন।

ফলে দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে চিলিও নতুন করে যোগ হয়েছে। যদিও ২০১৮ সালে চিলি আয়োজক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। এর আগে, পর্তুগাল, স্পেন ও মরক্কো যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজনের কথা ফিফার কাছে জানান।

এদিকে, আগামী ২০২২ ফিফা বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে কাতার। এছাড়া ২০২৬ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT