দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
জাপানের সঙ্গে বড় অঙ্কের ঋণচুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ

জাপানের সঙ্গে বড় অঙ্কের ঋণচুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ

অর্থ-বানিজ্য ডেস্ক, ২৭ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): বন্ধুপ্রতীম জাপানের সঙ্গে এবার বড় অংকের ঋণচুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। চারদিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানে যাওয়ার পর, টোকিওতে এই চুক্তি সই হওয়ার কথা হয়েছে। এবারের সফরে দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ, আওয়ামী লীগের সংবর্ধনা ও জাপানের সম্প্রচার মাধ্যম নিক্কেই আয়োজিত ফিউচার অব এশিয়া শীর্ষক কনফারেন্সে যোগ দেয়ার কথা রয়েছে শেখ হাসিনার। এদিকে, এই সফরের মধ্য দিয়ে জাপান বাংলাদেশ সরাসরি বিমান চলাচলের মত ইস্যুর সমাধান হবে বলেও প্রত্যাশা প্রবাসী বাংলাদেশীদের।

টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর মঙ্গলবার (২৮ মে) প্রথমবারের মতো জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চারদিনের সফরে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সাথে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী টোকিওর ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথেও বৈঠক করবেন। এছাড়া তিনি অংশগ্রহণ করবেন জাপানের গণমাধ্যম নিক্কেই আয়োজিত এশিয়ার অন্যতম বড় আন্তর্জাতিক কনফারেন্স ‘ফিউচার অফ এশিয়া ২০১৯’ এ।

দেশটিতে বসবাসরত প্রায় দশ লাখ বাংলাদেশি আশা করেন শিক্ষার্থীসহ দক্ষ বাংলাদেশি জনগোষ্ঠীর জাপানে কাজের সুযোগ সৃষ্টিতে রাষ্ট্রীয় উদ্যোগ জরুরী।

প্রধানমন্ত্রীর এ সফরে জাপান আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সব আয়োজন শেষ হয়েছে জানিয়ে নেতারা বলছেন, জাপান বাংলাদেশ সরাসরি ফ্লাইট চালুর প্রয়োজনীয়তা তুলে ধরবেন তারা।

এই সফরে অনুষ্ঠিতব্য ফিউচার অফ এশিয়া কনফারেন্সে এশিয়ার উত্থান ও সম্ভাবনার ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে অংশ মালয়েশিয়া ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী এবং ফিলিপাইনের প্রেসিডেন্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT