দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বিশ্বকাপ চ্যাম্পিয়ন কোচকে নিল সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদ

বিশ্বকাপ চ্যাম্পিয়ন কোচকে নিল সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক, ১৮ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ট্রেভর বেলিসকে দলে ভেড়াতে চেয়েছিল শাহরুখ খানের মালিকানাধীন দলটি। তবে শেষ পর্যন্ত আর পারেনি। বিশ্বজয়ী কোচকে লুফে নিয়েছে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদ।

২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত কেকেআরের কোচ ছিলেন বেলিস। এর মধ্যে দুইবার দলকে শিরোপা জিতিয়েছেন। শিরোপা জয়ের মিশনে আরও একবার এই বিশ্বজয়ী কোচকে নিতে চেয়েছিল কেকেআর।

তবে সদ্য ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো এই কোচের চাওয়া পাওয়ার মেলবন্ধন ঘটেছে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে। সামনের অ্যাশেজের পর ইংল্যান্ডের চাকরি ছাড়তে যাওয়া বেলিসের সঙ্গে চুক্তির বিষয়টি খুব দ্রুতই ঘোষণা দেবে হায়দরাবাদ, কোচিং স্টাফের বাকি সদস্যদের ঠিক করার পর। সম্ভবত ভিভিএস লক্ষ্ণণ (মেন্টর) এবং মুত্তিয়া মুরালিধরনকে (কনসালটেন্ট) রেখেই কোচিং স্টাফ সাজাবে কমলা জার্সিধারীরা।

হায়দরাবাদে বেলিস স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন টম মুডির। অস্ট্রেলিয়ান এই কোচ টানা সাত মৌসুম এই দলের কোচের দায়িত্বে ছিলেন। তার অধীনে ২০১৬ সালে শিরোপা জিতে সানরাইজার্স হায়দরাবদ। পরের বছর হয় রানারআপ। ২০১৮ সালে সর্বশেষ আসরেও চতুর্থ হয়েছিল সাকিবদের দল।

সানরাইজার্স এক বিবৃতিতে বলেছে, ‘অনেক চিন্তা ভাবনার পর সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজি হেড কোচের দায়িত্বে টম মুডির জায়গায় নতুন একজনকে আনার সিদ্ধান্ত নিয়েছে।’

বেলিসকে নতুন কোচ নিয়োগ দেয়ার কারণ হিসেবে তারা টেনে এনেছে ‘পরীক্ষিত সাফল্য’ এবং ‘আদর্শ মানুষ’ হিসেবে তার পরিচিতিকে। বেলিসের অধীনে ঈর্ষণীয় সাফল্য পেয়েছে ইংল্যান্ড। ২০১৫ সালে তারা জিতেছে অ্যাশেজ, ২০১৬-তে খেলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল, ওয়ানডেতে হয়েছে এক নাম্বার দল আর গত সপ্তাহে তো অধরা ওয়ানডে বিশ্বকাপ ট্রফিটাও হাতে তুলেছে ক্রিকেটের জনকরা।

ইংলিশদের দায়িত্ব নেয়ার আগে বিগ ব্যাশ লিগে ২০১০-১১ মৌসুমে সিডনি সিক্সার্সকে শিরোপা জিতিয়েছেন বেলিস। এছাড়া তার কোচিংয়ে ২০১১ সালে বিশ্বকাপের ফাইনাল খেলে শ্রীলঙ্কা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT