দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
রাজধানীতে ডেঙ্গুতে এখন পর্যন্ত মারা গেছেন ৫ জন

রাজধানীতে ডেঙ্গুতে এখন পর্যন্ত মারা গেছেন ৫ জন

ঢাকা, ১৮ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত রাজধানীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ জন। এছাড়া আরো কয়েকজন মৃত ব্যক্তির নমুনা রোগতত্ত্ব বিভাগ সংগ্রহ করেছে, পরীক্ষা শেষে তাদের মৃত্যুর কারণ ডেঙ্গু হলে এই সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, বিষয়গুলো আমলে নিয়ে আরো সতর্ক হচ্ছেন তারা। ডেঙ্গু আতঙ্ক এখন নগরজুড়ে। সবশেষ ঢাকা শিশু হাসপাতালের আইসিইউতে ডেঙ্গুতে প্রাণ হারায় ১২ বছরের শিশু। এর আগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যায় ভোক্তা অধিকারের এক কর্মকর্তার পাঁচ বছরের শিশু। চিকিৎসকরা বলেছেন অধিকাংশ ক্ষেত্রে দেরি করে হাসপাতালে আসাতেই ঘটছে এমন দুর্ঘটনা।

এছাড়াও ডেঙ্গুতে আরো বেশ কিছু রোগীর মৃত্যু হয়েছে। যদিও বুধবার (১৮ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট বলছে রাজধানীতে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে সংখ্যা ৫ জন। রিপোর্টে দেখানো হয় এপ্রিলে ২ জন ও জুনে ২ জনসহ চলতি মাসে একজন ডেঙ্গুতে মারা গেছেন। ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে পাঁচ হাজার ১৬৬ জন।

এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব বিভাগ জানিয়েছে, ডেঙ্গুতে মৃত্যু হয়েছে এমন নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা চলছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে মৃত্যের সংখ্যা বাড়ার বিষয়টি নজরে এসেছে তাদের। তাই আরো এক দফা প্রশিক্ষণের কথা ভাবছেন তারা।

ডেঙ্গু ব্যবস্থাপনায় ন্যাশনাল গাইড লাইন মেনে চিকিৎসা দিলে মৃত্যুর হার নিয়ন্ত্রণে থাকবে বলেই মনে করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT