দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
গাইবান্ধা, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত, বাড়ছে জনদুর্ভোগ

গাইবান্ধা, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত, বাড়ছে জনদুর্ভোগ

১৯ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): নদ-নদীর পানি বৃদ্ধির কারণে দেশের বিভিন্ন স্থানে ভাঙছে নদী, বন্যা ও শহররক্ষা বাঁধ। গাইবান্ধা, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে আজও বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। দুর্গতদের অভিযোগ, প্রতিবছর বাঁধ ভাঙলেও কার্যকর পদক্ষেপ না নেয়ায় দুর্ভোগ কমছে না নদীতীরবর্তী জনপদে।

শুক্রবার দুপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছে দুর্গতের মাঝে ত্রাণ বিতরণ করেন সরকারের দুই প্রতিমন্ত্রী। বন্যা কবলিত এলাকা রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে কাজ করছে বলে জানান তারা। প্রতিবছর বর্ষায় টানা বৃষ্টি ও উজানের ঢলে বেড়ে যাচ্ছে দেশের নদ-নদীর পানি। পানির তোড়ে একের পর এক ভাঙছে বাঁধ। চরম পর্যায়ে পৌঁছেছে জনদুর্ভোগ।

গাইবান্ধায় বন্যা পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। ইতোমধ্যেই ব্রহ্মাপুত্র ও ঘাঘট নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৮ টি স্থান ভেঙে গেছে। ৬টি উপজেলার ৩ শতাধিক গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ। বন্যার পানিতে ডুবে শিশুসহ মারা গেছেন ৪ জন।

যমুনা নদীর পানির তোড়ে টাঙ্গাইলের তারাই এলাকায় আকর্ষিক ভেঙে যায় শহর রক্ষা বাঁধ। এতে স্রোতের চাপ পড়ে তারাই-ফলদা ও ভূঞাপুর-তারাকান্দি সড়কে। রাস্তা দুটির বেশ কিছু জায়গা ভেঙে হু হু করে পানি ঢুকে তলিয়ে যায় ৬ টি উপজেলার ৩০-৪০ টি গ্রাম। বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুর্গত এলাকার সড়ক যোগাযোগ। তবে জিওব্যাগ ফেলে দ্রুত রাস্তা সংস্কারে কাজ শুরু করেছেন সেনাবাহিনীর সদস্যরা।

যমুনার প্রবল স্রোতে ফাটল দেখা দিয়েছে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের তলদেশে। এতে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। খবর পেয়ে সিসি ব্লক ফেলে ফাটল সংস্কারে কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড।

নওগাঁর মান্দা উপজেলার পর এবার রাণীনগরে ছোট যমুনা নদীর বাঁধের ৫০ ফিট অংশ ভেঙে গেছে। পানি ঢুকে তলিয়েছে গ্রামের পর গ্রাম। ডুবে গেছে রবি শস্যের ক্ষেত। বানভাসীদের অভিযোগ, বারবার পানি উন্নয়ন বোর্ডকে জানানো হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT