দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
প্রিয়া সাহার বক্তব্যের যে ব্যাখ্যা দিলেন কাজল দেবনাথ

প্রিয়া সাহার বক্তব্যের যে ব্যাখ্যা দিলেন কাজল দেবনাথ

২১ জুলাই ২১১৯ ইং (দেশপ্রেম রিপোর্ট): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে সংখ্যালঘু নিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সংগঠনটির সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা যে মিথ্যা তথ্য দিয়েছেন তা নিয়ে দেশজুড়ে চলছে নানা সমালোচনা।

বিষয়টি নিয়ে সংগঠনটির শীর্ষ নেতা কাজল দেবনাথ জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন। সেখানে প্রিয়া সাহার বক্তব্যের একটি ব্যাখ্যা দিয়েছেন তিনি। ডয়চে ভেলের প্রতিবেদনটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো- ‘বাংলাদেশ থেকে ৩ কোটি ৭০ লাখ সংখ্যালঘু ‘ডিসঅ্যাপিয়ার্ড’ হয়েছে – এমন কথা বলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন প্রিয়া সাহা৷ তবে তাঁর বিচার হলে ‘দুর্গন্ধ আরো বাড়বে’ বলে মনে করেন কাজল দেবনাথ৷ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শীর্ষ নেতা কাজল দেবনাথ ডয়চে ভেলের কাছে দাবি করেছেন যে, প্রিয় সাহা কিভাবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে গিয়েছেন তা তাঁর সংগঠন জানে না৷ যদিও সংগঠনটির সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা৷

প্রিয়া সাহা হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে বলেন, ‘‘বাংলাদেশ থেকে ৩ কোটি ৭০ লাখ (৩৭ মিলিয়ন) সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ‘নাই’ (ডিসঅ্যাপিয়ার্ড) হয়ে গেছে৷ এখনো সেখানে ১ কোটি ৮০ লাখ সংখ্যালঘু মানুষ থাকে৷ আমি আমার বাড়ি হারিয়েছি৷ তারা বাড়ি পুড়িয়ে দিয়েছে৷ আমার জমি ছিনিয়ে নিয়েছে৷ কিন্তু কোনও বিচার হয়নি৷” প্রিয়া সাহার বক্তব্যে বাংলাদেশে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে৷ সরকারের মন্ত্রীরাও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন৷

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁকে ‘দেশদ্রোহী’ অভিহিত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেছেন৷ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীও৷ কাজল দেবনাথ অবশ্য প্রিয়া সাহা যে সংখ্যার কথা বলেছেন তার একটি ব্যাখ্যা দিয়েছেন৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘প্রিয়া বলেছেন ৩৭ মিলিয়ন ডিসঅ্যাপিয়ার্ড৷ ডিসঅ্যাপিয়ার্ড শব্দটির এখন সারা বিশ্বে বাংলা অর্থ বিচার বহির্ভূত গুম৷ এটা হবে মিসিং পপুলেশন৷” তিনি বলেন, ‘‘১৯৪৭ সাল থেকে যদি আমরা হিসাব করি তাহলে এই ভূখণ্ড থেকে ৩৭ মিলিয়ন মানুষ হারিয়ে গেছে৷ এটা কিন্তু অংকের কাছাকাছি৷ কারণ ওই সময়ে হিন্দু ছিলো মোট জনসংখ্যার ২৯ ভাগ৷

২০১১ সালের সর্বশেষ আদমশুমারিতে তা মোট জনসংখ্যার ৯ দশমিক ৭ ভাগ৷ তাহলে ২০ ভাগ হিন্দু জনগোষ্ঠী মিসিং৷ আবার সে বলেছে এখন ১৮ মিলিয়ন হিন্দু আছে৷ এটাও কাছাকাছি৷ আমরা বলি ১ কোটি ৫০ লাখ, সে বলেছে ১ কোটি ৮০ লাখ৷ ১৯৪৭ সাল থেকে না বলায় বিভ্রান্তি হয়েছে৷” বাড়ি পোড়ানো প্রসঙ্গে তিনি বলেন, ‘‘সে বলেছে আমরা বাড়ি পুড়িয়ে দিয়েছে৷ এটা ফ্যাক্ট৷ আড়াই মাস আগে তাঁর বাড়ি পুড়িয়ে দিয়েছে৷ জমিজমা কেড়ে নিয়েছে৷ সে এটা নিয়ে হইচই করেছে৷ অনেকের কাছে গিয়েছে৷” তিনি আরো বলেন, ‘‘ট্রাম্পের ওই অনুষ্ঠানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের কাছে তিনজনের নাম চেয়েছিল৷ আমার হিন্দু , বৌদ্ধ এবং খ্রিস্টান এই তিন সম্প্রদায় থেকে তিন জনের নাম দিই৷ তারা হলেন: নির্মল রোজরিও, নির্মল চ্যাটার্জি এবং সুজিত বড়ুয়৷ এখন প্রিয়া সাহা কি করে গেলেন সেটা আমরা জানিনা৷

সে আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক, তবে আমাদের নমিনেটেড না৷’’ কাজল দেবনাথ বলেন, ‘‘এরপর কথা হলো ১৩৪টি দেশের প্রতিনিধি ছিলেন৷ ৪০ জন ফরেন মিনিস্টার ছিলেন৷ আমাদের ফরেন মিনিস্টারও ছিলেন৷ তিনি আমাদের দলনেতা৷ তাঁদের সাথে না থেকে প্রিয়া সাহা কিভাবে ডোনাল্ড ট্রাম্প যে ২৭ জনের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন সেখানে ঢুকলেন এটা বড় প্রশ্ন৷” তিনি বলেন, ‘‘ডনাল্ড ট্রাম্প ২৭ জনের সঙ্গে একান্তে কথা বলেছেন৷ সেই ফুটেজ কিভাবে বাইরে এলো? এটা ট্রাম্পের অফিস যদি করে থাকে তাহলে তার একটা চেইন আছে৷ সেই চেইনে বাংলাদেশ কেন নেই৷’’ তিনি আরো বলেন, ‘‘তিনি যে ট্রাম্পের কাছে গিয়ে নালিশ করেছেন এটা যৌক্তিক নয়৷ এটা আমরা করতে পারিনা৷ তবে তারা কেউই এখানো দেশে ফেরেননি৷

ফিরলে পুরো বিষয়টি জেনে আমরা সংবাদ সম্মেলন করব৷’’ তবে প্রিয়া সাহার বক্তব্য নিয়ে যে প্রতিক্রিয়া হয়েছে তাকে ‘বাড়াবাড়ি’ মনে করছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান৷ তিনি বলেন, ‘‘তিনি (প্রিয়া সাহা) হয়তো ডিসপ্লেসড বলতে গিয়ে ডিসঅ্যাপিয়ার্ড বলেছেন৷ এধরনের ভুল আমাদেরও হতে পারে৷ তাই এটা নিয়ে এখন যা হচ্ছে তা আমার কাছে অনেক বাড়াবাড়ি মনে হয়েছে৷” তিনি বলেন, ‘‘আমাদের রিঅ্যাকশনগুলো হঠকারিতার শামিল হয়ে যাচ্ছে৷ এত বেশি রিঅ্যাকশন দেখানোর কিছু নেই৷’’ প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ প্রসঙ্গে কাজল দেবনাথ বলেন, ‘‘মামলাতো করতেই পারে৷ রাষ্ট্রদ্রোহী মনে করলে রাষ্ট্রদ্রোহের মামল করতে পারে৷ তবে বিচারে গেলে আমি তো মনে করি দুর্গন্ধ আরো বাড়বে৷’’ কিন্তু কেন দুর্ঘন্ধ বাড়বে তার কোনো ব্যাখ্যা এই মুহূর্তে দিতে চাননি কাজল দেবনাথ৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT