দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
গণপিটুনি বিএনপি-জামায়াতের কাজ : বলেছেন, আইনমন্ত্রী

গণপিটুনি বিএনপি-জামায়াতের কাজ : বলেছেন, আইনমন্ত্রী

২২ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন গণপিটুনি, ধর্ষণ, আগুন লাগার কাজ কোনো দুর্ঘটনা নয়। এসব বিএনপি-জামায়াতের নিখুঁত কাজ। একবার এক জায়গায় ঘটলে তা দশ জায়গায় ঘটতে থাকে। সোমবার বিকেলে নেত্রকোনায় আইনজীবী সমিতির ৫তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, সারা দেশে পদ্মা সেতুতে মাথা লাগবে এধরনের গুজব ছড়িয়েছে। আর এই গুজব ছড়ানোর কারণে দেশের বিভিন্ন জায়গায় গণপিটুনিতে হতাহতের ঘটনা ঘটছে। গুজবে কেউ কান দিবেন না। যারা এই গুজব ছড়ানোর সাথে জড়িত তাদের আইনের হাতে তুলে দিন। আইন তাদের বিচার করবে।

তিনি আরো বলেন, আইনজীবীরা এসব কাজে এগিয়ে আসলে আইনের প্রতি মানুষের ভরসা, বিশ্বাস ও শ্রদ্ধা বাড়বে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি সিতাংশু বিকাশ আচার্যের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্য অসীম কুমার উকিল, হাবিবা রহমান খানম শেফালী ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT