দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ গণপিটুনিতে নিহতদের পরিবারের পাশে দাড়ানোর ঘোষনা দিলেন

বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ গণপিটুনিতে নিহতদের পরিবারের পাশে দাড়ানোর ঘোষনা দিলেন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৩ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): গণপিটুনিতে হত্যার ঘটনা নিয়ে সরব হয়েছেন বর্ষীয়ান বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। মৃতদের পরিবারের পাশে দাঁড়ালেন তিনি। মুম্বাইতে ডেমোক্র্যাটিক ইউথ ফেডারেশন অব ইন্ডিয়া আয়োজিত একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন নাসিরুদ্দিন। সেখানে দেশজুড়ে ঘটে চলা বিদ্বেষমূলক ঘটনা নিয়ে বলার সময় গণপিটুনিতে হত্যার ভয়াবহতার বিষয়ে মুখ খোলেন তিনি।

নাসিরুদ্দিন শাহ বলেন, ‘মৃতদের পরিবারের পাশে থাকতে পেরে আমি গর্বিত। তাদের সাহসকে সম্মান জানাই। জীবনে অনেক কিছু সহ্য করেছেন তারা। তার দুই শতাংশও আমাদের সহ্য করতে হয়নি।’

সম্প্রতি ভারতের ঝাড়খণ্ড রাজ্যেও ডাইনি অপবাদে চার বৃদ্ধাকে গণপিটুনি দিয়ে হত্যা করা অভিযোগ উঠেছে। নিহত বৃদ্ধা সুনা ওরাঁও, পাগনি দেবি, চাপা ভগত ও পিরি দেবি। তাদের সবার বয়স ষাটের ওপর এবং তারা একই গ্রামে পাশাপাশি থাকতেন। শনিবার রাতে এই ঘটনা ঘটে।

এর আগে উত্তরপ্রদেশে গণসংঘর্ষ নিয়ে মুখ খোলায় নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল নাসিরুদ্দিনকে। তিনি মন্তব্য করেছিলেন, একজন পুলিশের মৃত্যু হলে ততটা গুরুত্ব দেওয়া হয় না যতটা একটি গরুর মৃত্যু হলে দেওয়া হয়। তার এই মন্তব্য ঘিরে উঠেছিল নিন্দার ঝড়।

১৯৯৮ সালে সরফরোশ’ ছবিতে তার চরিত্রকে নিয়েও অনেকে কটাক্ষ করেছিলেন। ওই ছবিতে একজন পাকিস্তানি গায়কের চরিত্রে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন। বিতর্কের জেরে তাকে পাকিস্তানে চলে যাওয়ার উপদেশও দিয়েছিলেন অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT