দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বরিস জনসন

ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বরিস জনসন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৩ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ব্রিটেনের কনজারভেটিভ দলের নতুন নেতা ও দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বরিস জনসন। দলটির সদস্যদের ভোটাভুটিতে মঙ্গলবার বিজয়ী হন তিনি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, জেরেমি হান্টকে বরিস অনায়াসে পরাজিত করেন। ভোটাভুটিতে বরিস পেয়েছেন ৯২,১৫৩ ভোট, অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী হান্ট পেয়েছেন ৪৬,৬৫৬ ভোট। লন্ডনের সাবেক মেয়র বরিস আগামী বুধবার বর্তমান প্রধানমন্ত্রী থেরেসা মের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন।

বিজয়ী হওয়ার পর বরিস বলেন, তিনি ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন করবেন। একই সঙ্গে দেশকে একত্রিত ও বিরোধী নেতা জেরেমি করবিনকে পরাজিত করারও প্রতিশ্রুতি দেন তিনি।

লন্ডনের কুইন এলিজাবেথ সেন্টারে এক বক্তব্যে তিনি বলেন, ‘আমরা দেশকে আরও তেজদিপ্ত করে তুলব এবং ৩১ অক্টোবরের মধ্যে ব্রেক্সিট প্রক্রিয়া শেষ করব।

জনসন তার পূর্বসূরী ‘থেরেসা মে’কেও ধন্যবাদ জানান। মেও তাকে পার্লামেন্টে ‘পূর্ণ সমর্থন’ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয়ী জনসনকে একটি টুইট করে অভিনন্দন জানিয়েছেন। ব্রিটেনের কনজারভেটিভ দলের প্রায় ১ লাখ ৬০ হাজার সদস্য এই ভোটাভুটিতে অংশ নেয়ার যোগ্য ছিলেন। এদের মধ্যে ৮৭.৪ শতাংশ ভোট দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT