দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি জনপ্রশাসনকে মানুষের কাছে নিয়ে গেছে : বলেছেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার

ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি জনপ্রশাসনকে মানুষের কাছে নিয়ে গেছে : বলেছেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার

ঢাকা, ২৩ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ ডাক অধিদপ্তর মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস -২০১৯ উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনকে সরকার মানুষের কাছে নিয়ে গেছে। ভবিষ্যতে প্রত্যেকটি প্রতিষ্ঠানের সেবা ডিজিটাল পদ্ধতিতে হবে ।

জব্বার বলেন, বাংলাদেশকে আগামী দিনের ডিজিটাল পৃথিবীর নেতৃত্বের উপযোগী করে গড়ে তুলতে জনবান্ধব প্রশাসন অপরিহার্য। ইতোমধ্যে চিহ্নিত ২ হাজার ৭শ’ ৬০টি ডিজিটাল সেবার মধ্যে ৯শ’টি সরকারি সেবা জনগণকে সরাসরি দিতে হবে। জনগণকে ডিজিটাল সেবা প্রদানের ক্ষেত্রে শৈথিল্য প্রদর্শনের কোন সুযোগ নেই বলেও জানান তিনি।

সরকারে যারা কাজ করেন, তারা জনগণের সেবক জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে জাতির পিতার ভাষণের এই উদ্ধৃতি তুলে ধরে টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, জনগণ যাতে বিনা ভোগান্তিতে এবং সহজে সরকারি সেবা পান সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞাবান দৃরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে সরকার ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠাসহ যুগান্তকারি বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদ্ষ্টো সজীব আহমেদ এর দক্ষ নেতৃত্বে দেশে ডিজিটাল অবকাঠামো তেরির বিস্তারিত চিত্র তুলে ধরে তিনি বলেন, জনপ্রশাসনে শতভাগ ডিজিটাল যাত্রার সাথে আপসের কোন সুযোগ নেই।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব শাহাদাৎ হোসেন ও মো. আজিজুল ইসমান এবং ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু সেখর ভদ্র বক্তৃতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT