দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
মন্ত্রী, এমপি, সচিবরা রেলের ভিআইপি টিকিট পাবেন : বলেছেন, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

মন্ত্রী, এমপি, সচিবরা রেলের ভিআইপি টিকিট পাবেন : বলেছেন, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

ঢাকা, ২৩ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ মঙ্গলবার রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আসছে ঈদুল আযহায় মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও সচিবরা যারা পরিবার নিয়ে যাবেন কেবল তারাই ভিআইপি টিকিট পাবেন। এছাড়া অন্য ভিআইপি বা নেতাকর্মীর টিকিটের জন্য সুপারিশ করা হবে না।

নূরুল ইসলাম সুজন বলেন, এবার অর্ধেক টিকিট কাউন্টার থেকে এবং বাকি অর্ধেক টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। ঈদুল ফিতরে অ্যাপসের মাধ্যমে টিকিট কাটতে সমস্যা হয়েছে। আমরা এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বসেছি। তারা বলেছে এবার কোনো সমস্যা হবে না। রাজধানীর পাঁচটি স্থান কমলাপুর, এয়ারপোর্ট, বনানী, তেজগাঁও ও ফুলবাড়িয়া স্টেশন থেকে এবার ট্রেনের অগ্রিম টিকিট দেয়া হবে।

মন্ত্রী আরো বলেন, এসব স্টেশনে আগামী ৭ আগস্টের টিকিট ২৯ জুলাই, ৮ আগস্টের টিকিট ৩০ জুলাই, ৯ আগস্টের ৩১ জুলাই, ১০ আগস্টের ১ আগস্ট এবং ১১ আগস্টের টিকিট ২ আগস্ট দেয়া হবে।

ঈদে ফিরতি টিকিট আগামী ৫ আগস্ট ১৪ আগস্টের, ৬ আগস্ট ১৫ আগস্টের, ৭ আগস্ট ১৬ আগস্টের, ৮ আগস্ট ১৭ আগস্টের এবং ৯ আগস্ট ১৮ আগস্টের টিকিট পাওয়া যাবে বলে জানান রেলমন্ত্রী। প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে এবং একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট ক্রয় করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT