দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এশিয়া বনাম বিশ্ব একাদশের মধ্যকার দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এশিয়া বনাম বিশ্ব একাদশের মধ্যকার দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে

স্পোর্টস ডেস্ক, ২৪ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ২০২০ সালের ১৭ মার্চ পালিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এই দিবসকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগেই ঘোষণা দিয়েছিল বিশেষ কিছু করার। এবার জানা গেল, বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের মধ্যকার দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বুধবার বিকেলে এ ব্যাপারটি নিশ্চিত করেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। আইসিসির সর্বশেষ সভাতে পাপন এই বিষয়টি উত্থাপন করেন বলে তিনি জানান। আর সেখানে অনান্য বোর্ডের কর্মকর্তা ও আইসিসির তরফ থেকে সম্মতি জানানো হয়।

পাপন বলেন, ‘বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী বছরের ১৮ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মাঝে দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।’ এই ম্যাচগুলোতে কোনো সাবেকরা নয়, বর্তমান তারকা ক্রিকেটাররাই অংশগ্রহণ করবেন। আর এই দুটি ম্যাচ আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা পাবে।

এই ম্যাচ দুটির সম্ভাব্য ভেন্যু হিসেবে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT