দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
এবার স্ত্রী গৌরীকে নিয়ে পর্দায় আসছেন বলিউড বাদশা সুপারস্টার শাহরুখ খান

এবার স্ত্রী গৌরীকে নিয়ে পর্দায় আসছেন বলিউড বাদশা সুপারস্টার শাহরুখ খান

বিনোদন ডেস্ক, ২৯ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): সম্প্রতি গুঞ্জন উঠেছে পরিচালক ও প্রযোজক করণ জোহরের ছবিতে চুক্তিবদ্ধ হতে পারেন শাহরুখ। বিগত কয়েক বছর তার অভিনীত ছবিগুলো একের পর এক ফ্লপ। এ কারণেই সঠিকভাবে ঘোষণা আসছে না কোন ছবিতে চুক্তিবদ্ধ হবেন তিনি। ছবিতে ব্যবসা সফল না হওয়ায় ছবি বাছাইয়ের ক্ষেত্রে বর্তমানে বেশ সচেতন বলিউড সুপারস্টার শাহরুখ খান। বেশ কিছু ছবি হাতে থাকা সত্ত্বেও বেশ দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন এই সুপার স্টার। ফলে সঠিক ভাবে ঘোষণা আসছে না কোন ছবিতে চুক্তিবদ্ধ হবেন তিনি। তবে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ ছবির পরিচালক পুনিত মালহোত্রার পরিচালনা ও করণ জোহরের প্রযোজনার পরবর্তী ছবিতে দেখা যাবে শাহরুখ খানকে। তবে এ ছবির অন্যতম আকর্ষণ হল শাহরুখের স্ত্রী গৌরি খান! কারণ শাহরুখের সাথে তাকে প্রথমবারের মত পর্দায় দেখবেন দর্শকরা।

অনেকেই এটিকে শাহরুখের কৌশল হিসেবে দেখছেন, দর্শককে প্রেক্ষাগৃহে আনতে এবার স্ত্রীকে নিয়ে পর্দায় আসছেন বলিউড বাদশা। তবে গৌরী খান পর্দায় কী ভূমিকায় আসবেন, এ বিষয়টি এখনো পরিষ্কার নয়।

বর্তমানে করণ ব্যস্ত তার পরবর্তী কাজ নিয়ে। ছবিটির নাম ‘তখত’। যেখানে থাকবে তারকাদের ব্যাপক সমারোহ। ছবিতে অভিনয় করবেন কারিনা কাপুর, আলিয়া ভাট, রণবীর সিং, ভিকি কৌশল, ভূমি পেড়নেকর, অনিল কাপুর, জাহ্নবী কাপুরসহ আরো অনেকেই।

এর আগেও একসাথে অনেক ছবিতেই কাজ করেছেন বলিউড পরিচালক করণ জোহর ও সুপারস্টার শাহরুখ খান। ‘কুছ কুছ হোতা হ্যায়’ থেকে শুরু করে ‘কাভি খুশি কাভি গম’ এবং ‘মাই নেম ইজ খান’ সুপার হিট করেছিলো ভারতীয় বক্স অফিসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT