দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
কারাগারের বড় কর্তা টাকাসহ গ্রেপ্তার হওয়া ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিক এবার কারাগারে

কারাগারের বড় কর্তা টাকাসহ গ্রেপ্তার হওয়া ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিক এবার কারাগারে

২৯ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): সিলেট কেন্দ্রীয় কারাগারের উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিকের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ সোমবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

এর আগে রবিবার রাজধানীর ধানমন্ডির নর্থ রোডের (ভূতের গলি) ২৭-২৮/১ নম্বর বাসার বি/৬ নম্বর ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৮০ লাখ টাকাসহ গোপাল বণিককে গ্রেপ্তার করে দুদক। সোমবার দণ্ডবিধির ১৬১, দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) এবং মানিলন্ডারিং আইনের ৪(২) ধারায় মামলা করে। আজ সোমবার বেলা ৩টা ২০ মিনিটে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন এ কর্মকর্তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন।

আবেদনে তিনি বলেন, জ্ঞাত আয়বহির্ভূত ৮০ লাখ টাকা পাচারের উদ্দেশ্যে আসামি নিজ ঘরে রাখেন। ওই টাকা নিয়ে তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করছিলেন। এছাড়া তিনি মামলার গুরুত্বপূর্ণ আলামত বিনষ্টসহ সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করেছেন। তিনি এই মুহূর্তে জামিন পেলে গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করতে পারেন এবং তদন্তেরও বেঘাত ঘটবে।

বিকাল ৫টা পাঁচ মিনিটে আদালত শুনানি গ্রহণ করেন। আসামিপক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানি করেন ঢাকা বারের বর্তমান সভাপতি আওয়ামী লীগ নেতা গাজী শাহ আলম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রচিসহ সিনিয়র আইনজীবীরা।

শুনানিতে তারা দাবি করেন, টাকাগুলো অবৈধ উপায়ে অর্জন করা নয়। তিনি আয়কর রিটার্নে তার হাতে ক্যাশ ৩০ লাখ টাকা দেখিয়েছেন। বাকি টাকা তার মা এবং শাশুড়ি দিয়েছেন ফø্যাট কেনার জন্য। গত বছর তিনি এক লাখ নয় হাজার টাকা আয়কর দিয়েছেন। তিনি চাকরির পাশাপাশি ব্যবসাও করেন। আর কেউ ঘুষ দিয়েছেন সেই অভিযোগও কেউ করেনি। মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে। তিনি জামিন পেলে পলাতক হবেন না।

আইনজীবীদের শুনানির সময় বিচারক কাঠগড়ায় থাকা আসামি পার্থ গোপাল বণিককে জিজ্ঞাসা করেন যে, আপনার বেসিক কত? উত্তরে তিনি জানান, ৩০ হাজার টাকা। বাসায় যে টাকা পাওয়া গেছে সে টাকা কোথা থেকে তুলেছেন- বিচারকের এমন প্রশ্নের উত্তরে এ কর্মকর্তা বলেন, পোস্ট অফিসে এফডিআর করা ৩০ লাখ টাকা ছিল তা তুলেছি। টাকাগুলো আমার বেতন ভাতার টাকা। কর নথিতে টাকাগুলো দেখানো আছে কি না এমন প্রশ্নের জবাবে বলেন, আইনজীবী ভুল করে টাকাগুলো দেখাননি।

আসামির বক্তব্য এবং উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT