দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় : বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী

এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় : বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী

২৯ জুলাই ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ সোমবার দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। এজন্যই তাদের কাছে সবই গুজব মনে হয়। ডেঙ্গু, বন্যা, গুম, খুন সবকিছুকেই সরকার গুজব বলবে কি না সেই প্রশ্নও তুলেছেন তিনি।

আমির খসরু বলেন, ‘যাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক থাকবে না জনগণের প্রত্যাশা বা চাহিদা তাদের কাছে গুজবের মতো মনে হবে এটাই স্বাভাবিক। তারা জনগণের ভোট কেড়ে নিয়ে অবৈধভাবে একটি সরকার গঠন করে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনগণের কথা তাদের কানে যাওয়ার কোনো কারণ নেই, তাদেরও জনগণের প্রয়োজন নেই।’

বিএনপির এই নেতা বলেন, ‘জনগণের ভোটে তো তারা নির্বাচিত হয়নি। তাই তাদের কাছে সবকিছুই গুজবের মতো মনে হবে। তারা সবকিছুই যখন গুজব মনে করছেন তখন গুজবের সমাধান তারাই দেবে।’

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে তিনি বলেন, ‘গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে রেখে ক্ষমতা দখল করে অব্যাহতভাবে দেশ চালানোর যে প্রচেষ্টা এটা বিএনপির সমস্যা নয়, এটা বাংলাদেশের মানুষের সমস্যা।’

এসময় জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম, সহসভাপতি তারিক আবু আলা চৌধুরী, যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান হাসিব, এসএম আশরাফুল হক রুবেল, উলিপুর উপজেলা বিএনপির সভাপতি মো. হায়দার আলীসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT