দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ঠাকুরগাঁওয়ে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ : নিহত ১০জন, আহত অন্তত ২০ জন

ঠাকুরগাঁওয়ে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ : নিহত ১০জন, আহত অন্তত ২০ জন

০২ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শুক্রবার সকাল আটটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কের খোঁচাবাড়ি এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১০জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

নিহতরা হলেন, নিশাত নামের বাসের চালক চায়না (৩৫), সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মজিদ (৫২), বালিয়াডাঙ্গী উপজেলার বিপুল চন্দ্র (৩৫), আব্দুল আব্দুর রহমান (৪৫), মোস্তফা (৪৫), তার স্ত্রী ফাতেমা বেগম (৪০), বীরগঞ্জ উপজেলার গলিরামের মঙ্গলী রানী (৭০), একই এলাকার মনেস্বরের স্ত্রী জবা (৩৫), বালিয়াডাঙ্গী উপজেলার টাকাহারা গ্রামের কামরুনেচ্ছা ও মধ্য বালিয়াডাঙ্গী মিস্ত্রিপাড়া গ্রামের আনোয়ারা বেগম।

সদর থানার ওসি আশিকুর রহমান বলেন, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ডিপজল এন্টারপ্রাইজের একটি বাস ঠাকুরগাঁওয়ে ঢুকছিল। আর নিশাত এন্টারপ্রাইজের বাসটি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থেকে যাচ্ছিল দিনাজপুরের দিকে। পথে খোঁচাবাড়ি এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন মারা যান।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা বাস দুটি থেকে তিন নারী ও দুজন পুরুষের লাশ উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানোর পর সেখানে আরও দুজন মারা যায়। পরে ঠাকুরগাঁও থেকে রংপুরে নেওয়ার পথে ও পৌঁছার পর বাকিদের মৃত্যু হয়।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. প্রভাষ কুমার দাশ জানান, আহতদের হাসপাতালে নেয়া হলে সেখানে দুজন মারা যান। এ ছাড়া ২০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনায় আহতদের দেখতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে যান জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম, সিভিল সার্জন আনোয়ারুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা সহায়তার ঘোষণা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT