দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
আগামী দুই-একদিনের মধ্যেই মশা মারার নতুন ওষুধের নমুনা দেশে এসে পৌঁছাবে : বলেছেন, মেয়র আতিকুল ইসলাম

আগামী দুই-একদিনের মধ্যেই মশা মারার নতুন ওষুধের নমুনা দেশে এসে পৌঁছাবে : বলেছেন, মেয়র আতিকুল ইসলাম

ঢাকা, ০২ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): শুক্রবার রাজধানীতে একটি অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আগামী দুই-একদিনের মধ্যেই মশা মারার নতুন ওষুধের নমুনা দেশে এসে পৌঁছাবে। ‘ডিএনসিসি এখন থেকে নিজেই মশার ওষুধ কিনতে পারবে। তবে এক্ষেত্রে ওষুধের মান সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো নিশ্চিত করবে। দুই-একদিনের মধ্যে নতুন ওষুধের নমুনা এসে পৌঁছাবে। নমুনা পরীক্ষা করার পরে যত দ্রুত সম্ভব ওষুধ কেনা হবে।’

ডেঙ্গু দমনে সিটি করপোরেশনের আন্তরিকতার কোনো কমতি নেই উল্লেখ করে মেয়র আতিক বলেন, ‘শুধু ভারত নয়, আমরা যেকোনো দেশ থেকে বিশেষজ্ঞ পরামর্শ নিতে প্রস্তুত। আমাদের আন্তরিকতার কোনো কমতি নেই, তবে এখন থেকে বছরে ৩৬৫ দিনই এডিস মশা নিয়ে কাজ করতে হবে।’এডিস মশা নির্মূলে প্রতিটি ওয়ার্ডকে ১০টি ভাগে ভাগ করে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে সোমবার থেকে ডিএনসিসি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একযোগে কাজ শুরু করবে। এ কর্মসূচিতে প্রচুর স্বেচ্ছাসেবী দরকার হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের ৬০০ যুব ডিএনসিসিতে কাজ করবে। প্রতিদিন প্রতিটি ওয়ার্ডে ডিএনসিসির ওয়ার্ড কমিটি ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে স্কাউটস, সাধারণ ছাত্র-ছাত্রী, এলাকাবাসী এবং যুব সংগঠনসমূহকে তিনি একযোগে কাজ করার আহ্বান জানান উত্তরের মেয়র।

অনুষ্ঠানে মেয়র বলেন, ‘আমরা নিশ্চয়ই এডিস মশামুক্ত ঢাকা গড়তে পারি, দরকার শুধু সচেতনতা আর সামাজিক আন্দোলন। নিজ নিজ বাসা-বাড়ি, অফিস-আদালত, ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেয়া যাবে না। যেখানেই পরিত্যক্ত বালতি, কন্টেইনার ইত্যাদি পাওয়া যাবে, সেগুলো উপুড় করে দিতে হবে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, যুব ও ক্রীড়া সচিব মো. জাফর উদ্দীন, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফছার উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT