দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
সাকিবকে নিয়মবহির্ভুতভাবে দলে নিয়েছে রংপুর রাইডার্স : বলেছেন, বিসিবি পরিচালক মাহবুব আনাম

সাকিবকে নিয়মবহির্ভুতভাবে দলে নিয়েছে রংপুর রাইডার্স : বলেছেন, বিসিবি পরিচালক মাহবুব আনাম

স্পোর্টস ডেস্ক, ০৪ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ রোববার বিসিবিতে এক সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক মাহবুব আনাম বলেছেন, সাকিবকে নিয়মবহির্ভুতভাবে দলে নিয়েছে রংপুর রাইডার্স। বিপিএলের সপ্তম আসরের জন্য নতুন করে প্লেয়ার ড্রাফট হবে।

বিপিএলের গত আসরটিও হয়েছিলো ৭ দল নিয়ে। এবার আরেকটি দল বাড়ানোর চিন্তা করছিলো বিসিবি। এ নিয়ে অনেক দিন থেকে আলোচনা হচ্ছিল। অবশেষে পাকাপাকি সিদ্ধান্ত আসলো। সংবাদ সম্মেলনে মাহবুব আনাম জানান, আগামী আসটি ৮ দল নিয়েই আয়োজন করা হবে।

এমনিতেই রংপুরে আইকন ক্রিকেটার হিসেবে আছেন মাশরাফি বিন মুর্তজা। তার নেতৃত্বেই শিরোপা জিতেছে রংপুর। সবশেষ আসরেও রংপুর রাইডার্সের নেতৃত্বে ছিলেন মাশরাফি। আর তাই সাকিব যোগ দেয়ায় দলটিতে দুইজন আইকন হয়ে যায়।

গত কয়েকদিন ধরে ক্রিকেট পাড়ায় সবচেয়ে আলোচিত ইস্যু-সাকিব আল হাসানের রংপুর রাইডার্সে যোগ দেয়া। বিপিএলের আসন্ন আসরকে সামনে রেখে ঢাকা ডাইনামাইটসের ক্রিকেট আইকন ক্রিকেটার এবং অধিনায়ক সাকিব আল হাসানকে দলে ভেড়ায় রংপুর রাইসার্ড। সম্প্রতি সাকিবের সঙ্গে ফ্রাঞ্চাইজিটির এ সংক্রান্ত চুক্তিও হয়ে গেছে। তবে সাকিবের এই দল বদল নিয়ম মেনে করা হয়নি বলে দাবি করে আসছিলো ঢাকা ডাইনামাইটস কর্তৃপক্ষ। এতদিন এ বিষয়ে বিসিবির সিদ্ধান্ত অপেক্ষায় ছিলেন সবাই। অবশেষে বিসিবিও জানিয়ে দিলো।

অন্যদিকে সাকিব আল হাসান সবশেষ আসরে আইকন ক্রিকেটার হিসেবে ঢাকা ডায়নামাইটসের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। তিনি আসন্ন সপ্তম আসরের আগে ঢাকা ছেড়ে রংপুরে পাড়ি জমানোয় ঢাকায় কোনো আইকন ক্রিকেটার নেই। ঢাকা ডাইনামাইটসের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল, সাকিবের সঙ্গে রংপুরের চুক্তি নিয়ম মেনে না হওয়ায় এখনো সাকিবকে তাদের দলে রেখে দেয়ার সুযোগ আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT