দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
যুক্তরাষ্ট্রে এবার ওহাইওতে গুলি, নিহত ১০

যুক্তরাষ্ট্রে এবার ওহাইওতে গুলি, নিহত ১০

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৪ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ডেটনে বন্দুকধারীদের হামলায় বহু হতাহত হয়েছে। অন্তত ১০ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে পুলিশ। তবে হামলাকারী একজন কিংবা একাধিকজন কি না জানাতে পারেনি পুলিশ। গতকাল টেক্সাসে এক বন্দুকধারীর হামলার কয়েক ঘণ্টার ব্যবধানে ওহাইওতে হামলার ঘটনা ঘটলো। স্থানীয় সময় শনিবার দিবাগত মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো খবর দিয়েছে।

ওহাইওর ডেটনের ওরিগন জেলার ইস্ট ফিফথ স্ট্রিটে অতর্কিতে হামলা চালায় বন্দুকধারীরা। প্রাথমিকভাবে পুলিশ বলেছে, তারা হামলাকারীকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। তবে তাকে আটক করা কিংবা গুলিতে তিনিও নিহত হয়েছে তা জানাতে পারেনি পুলিশ। তবে সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলটি পুরোপুরিভাবে ঘিরে রেখেছে পুলিশ।

এ ঘটনার পেছনে একাধিক বন্দুকধারী থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে আহতদের হাসপাতালে নেওয়ার কাজ শুরু হয়েছে। স্থানীয় হাসপাতালগুলোকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।

এর আগে শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে টেক্সাসের এল পাসো সিটির ওয়ালমার্ট সুপার সেন্টারে এক বন্দুকধারীর হামলায় ২০ জন নিহত ও অন্তত ২৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে প্যাট্রিক ক্রুসিয়াস নামে এক যুবককে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT