ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৫ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সংসদে বলেছেন,‘ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিলের কারণে চীনের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে। চীনও ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিলকে সমর্থন করছে না। কারণ এ সিদ্ধান্তের কারণে চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব বাতিল হতে পারে।’
মঙ্গলবার পাকিস্তানের সংসদে জম্মু-কাশ্মীর ইস্যুতে পাক প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন। তিনি বলেন, ভারতে বর্তমান পরিস্থিতিতে সেখানে প্রত্যেকে সমান অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ভারতের কেন্দ্রীয় সরকারের মতে সেখানে শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের বাসস্থান ও এটাই কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক মতাদর্শ, এটাই আরএসএস চালিত এক দলের মতাদর্শ। অনেক ভারতীয়ই আমাকে জানিয়েছেন যে তারা দ্বৈত রাষ্ট্রের বিষয়টি মানেন না ও তাঁরা পাকিস্তান গঠনের বিষয়টি সমর্থন করেন না কিন্তু আজ তাঁরাও জিন্নাহর পন্থাকে সমর্থন করছেন।
চলিত বছর পুলওয়ামা হামলা সম্পর্কে পাক প্রধানমন্ত্রী বলেন,‘পুলওয়ামা হামলার সময় ভারত পাকিস্তানকে দোষারোপ করেছিল। মোদি সরকার বারবার পাকিস্তানকে এ ঘটনায় অভিযোগ করে। তাস্বত্ত্বেও ভারতের উইং কমান্ডার অভিনন্দনকে তার দেশে ফেরত পাঠিয়েছি।’
Leave a Reply