দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
এক হাজার ১৫০ ডলারের হুয়াওয়ে ফোন এখন মাত্র ১৩০ ডলার

এক হাজার ১৫০ ডলারের হুয়াওয়ে ফোন এখন মাত্র ১৩০ ডলার

টেকনোলজী ডেস্ক, ২৮ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার আরোপ ও গুগলের নেয়া এক সিদ্ধান্তে মুখ থুবড়ে পড়েছে চীনা স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ের পি৩০ প্রোর জনপ্রিয়তা। অথচ বছরের সেরা হ্যান্ডসেটের তালিকায় ছিল এই ফোন। জানা গেছে, এক হাজার ১৫০ ডলারের এই ফোন এখন ১৩০ ডলারে পাওয়া যাচ্ছে।

ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা এবং গুগলের কিছু সেবা হুয়াওয়েতে বন্ধের ঘোষণা আসার পর যুক্তরাজ্যে স্মার্টফোন কেনাবেচার একটি সাইটে এমন দাম চাওয়া হচ্ছে। সে হিসেবে হুয়াওয়ের এই ফ্ল্যাগশিপ ফোনের দাম প্রায় ৯০ শতাংশ পড়ে গেল।

বছরের শুরুতে টেক প্রিয়দের বেশ নজর কেড়েছিল হুয়াওয়ের এই স্মার্টফোনটি। এর দারুণ ডিজাইন ভালো রিভিউ পায়। এ ছাড়া এর দীর্ঘমেয়াদি ব্যাটারি ও লেইকা কোয়াড ক্যামেরার শক্তির বিশেষত্বের জন্য সবাই লুফে নিতে চাইছিল সেটটি। আর এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার আরোপ হয় কোম্পানিটির ওপর। এর পর গুগলের নেয়া এক সিদ্ধান্তের ফলে পশ্চিমে বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে হয় হুয়াওয়েকে। এদিকে হুয়াওয়ের সঙ্গে সব চুক্তি, সেবা এবং অবশিষ্ট কার্যক্রম স্থগিত করতে কর্মীদের নির্দেশ দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এআরএম।

জানা গেছে, এমন পরিস্থিতিতে অস্তিত্ব রক্ষার চেষ্টায় ইতিমধ্যে নিজস্ব অ্যাপ স্টোর তৈরির বিষয়ে কাজ করছে হুয়াওয়ে। এ ছাড়া হুয়াওয়ের আগামীর অপারেটিং সিসটেম, এআরএম চিপ, এসডি-কার্ড এবং ওয়াইফাই লাইসেন্স নিয়েও কথা চলছে। এসব কার্যক্রম নিয়ে আবার বিশ্ববাজারে ফিরে আসার চেষ্টা করছে হুয়াওয়ে এমনটিই জানিয়েছেন টেক গবেষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT