দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
ব্রাজিলের কারাগারে ভয়াবহ দাঙ্গা : নিহত ৪২

ব্রাজিলের কারাগারে ভয়াবহ দাঙ্গা : নিহত ৪২

ইন্টারন্যাশনাল ডেস্ক, ২৮ মে ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ব্রাজিলের উত্তরাঞ্চলের চারটি কারাগারে সোমবার ভয়াবহ দাঙ্গায় অন্তত ৪২ কয়েদি নিহত হয়েছে। কারাকর্তৃপক্ষ একথা জানিয়েছে। একটি কারাগারে দাঙ্গায় ১৫ জন নিহত হওয়ার মাত্র একদিন পরই এই ঘটনাটি ঘটল।

অ্যামাজোনাসের রাজ্য সরকার এক বিবৃতিতে জানায়, এই ঘটনায় কয়েদিরা শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে বলে মনে হচ্ছে। সর্বশেষ এই সংঘর্ষের ঘটনাগুলোতে দেশটির কারাগারগুলোতে ধারণক্ষমতার চেয়ে বহুগুণ বেশি বন্দি রাখা ও সহিংস কারা পদ্ধতির চিত্রই তুলে ধরল। অ্যামাজোনাস অঙ্গরাজ্যের রাজধানী মানাউসের কাছে অ্যান্টোনিও ত্রিনদাদে পেনাল ইনস্টিটিউটের অন্তত ২৭টি লাশ পাওয়া গেছে। এখানেই চারটি কারাগার অবস্থিত। কারাগারগুলোর নিরাপত্তা বাড়াতে ফেডারেল সরকার থেকে নিরাপত্তা বাহিনী বাড়ানো হয়েছে।

রাজ্যের গভর্নর উইলসন লিমা এক বিবৃতিতে বলেন, ‘আমি বিচারমন্ত্রী সের্গিও মোরোর সঙ্গে কথা বলেছি। এই সংকটময় মুহূর্তে আমাদের সাহায্যের জন্য তিনি অ্যামাজোনাসে একটি কারা তদন্তকারী দল পাঠাচ্ছেন।’

কারাগারগুলোতে ভয়াবহ সহিংসতা সত্ত্বেও লিমা জানান ডে রাজ্যে নিরাপত্তা বাড়ানোর ফলে রাজ্যে নরহত্যা ও ডাকাতি কমানো সম্ভব হয়েছে। আনিসিও বোমিম পেনাল কমপ্লেক্সে রবিবারের গণহত্যার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এর পাশাপাশি সোমবারের মৃত্যুর কারণ তদন্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT