ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৮ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর দুই দেশের মধ্যে কথাবার্তায় ‘চূড়ান্ত সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মুহাম্মদ। আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মুহাম্মদের কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে বলা হয়, জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক ঘটনা, বিশেষ করে এই অঞ্চলে বার বার উত্তেজনা বৃদ্ধিতে মালয়েশিয়া উদ্বিগ্ন। ভারত ও পাকিস্তানের উভয়ের ঘনিষ্ঠ অংশীদার হিসাবে, মালয়েশিয়ার উচ্চ প্রত্যাশা যে, এই দুই প্রতিবেশী দেশ এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য ক্ষতিকারক হতে পারে, এমন পরিস্থিতি রোধে চরম সংযম প্রদর্শন করবে।
জাতিসংঘের বিদ্যমান প্রস্তাবসমূহকে সম্মান জানাতে এবং সংলাপে অংশ নেওয়ার জন্য উভয় পক্ষের প্রয়োজনীয়তার উপরও জোর দেন ড. মাহাথির মুহাম্মদ। সোমবার পাকিস্তানি ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে ফোনের কথোপকথনের পর, বৃহস্পতিবার এই বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী ইমরান ডঃ মাহাথিরকে জম্মু-কাশ্মীরের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছিলেন।
গত কয়েকদিনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তুরস্কের রাষ্ট্রপতি রজব তৈয়ব এরদোয়ান এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও অধিকৃত কাশ্মীরে ভারতের অবৈধ পদক্ষেপের বিষয়ে কথা বলেছেন।
Leave a Reply