দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
লেফটেন্যান্ট কর্নেল ধোনিকে অপমান করলো কাশ্মীরিরা

লেফটেন্যান্ট কর্নেল ধোনিকে অপমান করলো কাশ্মীরিরা

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৮ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): মহেন্দ্র সিং ধোনি এখন লেফটেন্যান্ট কর্নেল। সম্মানজনক এ পদ নিয়ে স্বল্প সময়ের জন্য ভারতীয় সেনাবাহিনীর সেবায় সময় কাটাচ্ছেন তিনি। ভারতের বিশ্বকাপজয়ী এ অধিনায়ক বর্তমানে দায়িত্ব পালন করছেন কাশ্মীরে ১০৬ টি এ ব্যাটালিয়নের হয়ে। এজন্য ক্রিকেট থেকে দুই মাসের ছুটি নিয়েছেন।

তবে বড্ড অবসময়ে বোধহয় দেশের সেবা করার সময়টি বেছে নিয়েছেন ধোনি। জম্মু-কাশ্মীর তো এখন রীতিমতো উত্তাল। সোমবার কাশ্মীরিদের অধিকার খর্ব করে একটি বিল পাস করেছে ভারত সরকার। ফলে স্বায়ত্তশাসন হারিয়েছে ‘ভূ-স্বর্গ’ খ্যাত অঞ্চলটি।

কাশ্মীরের মালিকানার দাবিদার তিন দেশ- ভারত, পাকিস্তান ও চীন। যার মধ্যে বেশিরভাগ অংশ ভারত আর পাকিস্তানের। চীনেরও কিছু রয়েছে। স্বতন্ত্র রাজ্যের মর্যাদা রদ করে দেয়ায় ভারতের ওপর এখন স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ কাশ্মীরের জনগণ।

যে কোনো ধরনের আন্দোলন প্রতিহত করতে সেনা মোতায়েন করেছে ভারত সরকার। অনেকে সেখানে গণহত্যারও আশঙ্কা করছেন। মোবাইল, ইন্টারনেটসহ সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর এখন যেন এক কারাগার।

এমন সময়ে ধোনি ভারতীয় সেনাবাহিনীর হয়ে দায়িত্ব পালন করতে কাশ্মীরে। সেখানে গিয়ে সম্মান পাবেন কি, উল্টো দুয়োধ্বনি শুনতে হলো ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ককে। ধোনিকে সেনাবাহিনীর পোশাকে দেখেই ক্ষেপে যায় কাশ্মীরের জনগণ। ভারতের সাবেক অধিনায়ককে দেখে উচ্ছ্বসিত হওয়ার বদলে পাকিস্তানের সাবেক অলরাউন্ডারের নাম তুলে তাকে বলতে গেলে অপমানই করেন কাশ্মীরিরা। তারা বাতাস গরম করে তোলেন ‘বুম বুম আফ্রিদি’ স্লোগানে।

সেনাবাহিনীর হয়ে এ দায়িত্ব পালন শেষে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন ধোনি। আগামী সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজেই থাকার কথা ভারতের বর্ষীয়ান এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT