দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ করেছে কাশ্মীরিরা, নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত ৬

১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ করেছে কাশ্মীরিরা, নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত ৬

ইন্টারন্যাশনাল ডেস্ক, ০৮ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): সংবিধানের ৩৭০ ও ৩৫-এ ধারা বাতিল করে গোটা কাশ্মীরকে একতরফাভাবে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করেছে ভারতের মোদির সরকার। এর বিরুদ্ধে যেন কাশ্মীরিরা বড় কোনো প্রতিবাদ করতে না পারে সে জন্য আগে থেকেই সব ব্যবস্থাও করে রেখেছে দেশটির সরকার। জারি রয়েছে ১৪৪ ধারাও। তবে ধারা বাতিলের একদিন পরই ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ করেছে কাশ্মীরিরা। শান্তিপূর্ণ বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর গুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছেন।

জানা গেছে, ভারতীয় বাহিনীর কঠোর অবস্থানের মধ্যেই কাশ্মীরের বিভিন্ন এলাকায় বুধবার বিক্ষোভ হয়েছে। ১৪৪ ধারা উপেক্ষা করে শ্রীনগরে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন কাশ্মীরি জনগণ।

কাশ্মীরি কয়েকটি মিডিয়ার বরাতে ডন অনলাইন জানিয়েছে, বুধবার বিক্ষোভরত কাশ্মীরিদের ওপর নির্বিচারে গুলি চালায় ভারতীয় বাহিনী। এতে ছয়জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে ৪ শতাধিক রাজনীতিক, উপদেষ্টা ও স্বাধীনতাপন্থী নেতাদের।

গুলিবিদ্ধ ওই ছয়জনকে শ্রীনগর হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এছাড়া আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন শতাধিক মানুষ। শ্রীনগরে গুলি চালানোর বিষয়টি ভারতীয় কর্মকর্তারা রয়টার্সের সাংবাদিকের কাছে স্বীকার করেছেন। বিক্ষোভ ঠেকাতে দেশের বাকি অংশের সঙ্গে হিমালয় অঞ্চলটির সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ঘোষণাকে সামনে রেখে কাশ্মীরের ফোন ও ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়া হয়। এই মুহূর্তে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর বিশ্বের সবচেয়ে সামরিকীকৃত এলাকায় পরিণত হয়েছে। সেনাবাহিনী, আধা-সামরিক বাহিনী ও পুলিশ সদস্য মিলিয়ে সেখানে ৭ লক্ষাধিক নিরাপত্তাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে ভারত। অস্থায়ী কারাগার বানানো হয়েছে হোটেল, গেস্ট হাউস, সরকারি ও বেসরকারি বিভিন্ন ভবনকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT