দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
স্ত্রীর আত্মহত্যায় গ্রেফতার ‘বাহুবলি’ অভিনেতা মধু প্রকাশ

স্ত্রীর আত্মহত্যায় গ্রেফতার ‘বাহুবলি’ অভিনেতা মধু প্রকাশ

বিনোদন ডেস্ক, ০৮ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): স্ত্রীর আত্মহত্যার একদিন পর হায়দরাবাদ পুলিশের কাছে গ্রেফতার হলেন অভিনেতা মধু প্রকাশ। যৌতুকের কারণে নির্যাতনের অভিযোগ এনে অভিনেতা মধুর বিরুদ্ধে মামলা করেছেন নিহত স্ত্রীর পরিবার। এস এস রাজামৌলি পরিচালিত তেলেগু ব্লকবাস্টার ‘বাহুবলি’-তে অভিনয় করেন মধু প্রকাশ। ছোটপর্দায় তুমুল জনপ্রিয় এই অভিনেতা। মঙ্গলবার রাতে মনিকোন্ডার নিজ বাসভবনে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় মধু প্রকাশের স্ত্রী ভারতীর মরদেহ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে মধু প্রকাশের বিবাহবহির্ভূত সম্পর্ক মেনে নিতে পারেননি ভারতী। সেই ক্ষোভে আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে জানানেো হয়েছে প্রতিবেদনে। এর আগে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বেশ কিছুদিন ধরেই নাকি স্ত্রীর সঙ্গে মনোমালিন্য চলছিল অভিনেতা মধু প্রকাশের। এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন চলছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয়। মধু প্রকাশ যাতে ওই অভিনেত্রীর সঙ্গে সব সম্পর্ক শেষ করেন, সে জন্য ভারতী সব রকমের চেষ্টাও নাকি করেছেন। স্বামীর বাড়ির লোকজনকেও সবকিছু জানান তিনি। ধারণা করা হচ্ছে এ ঘটনার জেরেই আত্মহত্যা করেছেন নিহত মধুর স্ত্রী ভারতী।

২০১৫ সালে দক্ষিণের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা মধু প্রকাশের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারতী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT