দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকীতে জনতা ভবনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় জনতা পার্টির উদ্যোগে বঙ্গবীর জেনারেল ওসমানীর ১০৮ তম জন্ম বার্ষিকী পালিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স
ভারতীয় হাইকমিশনের ১৩ সদস্য পরিবার নিয়ে পাকিস্তান ছাড়ছেন

ভারতীয় হাইকমিশনের ১৩ সদস্য পরিবার নিয়ে পাকিস্তান ছাড়ছেন

ইন্টারন্যাশনাল ডেস্ক, ১০ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মাঝে পাকিস্তানে অবস্থিত ভারতীয় হাইকমিশনের ১৩ জন সদস্য সপরিবারে শনিবার দেশে ফিরে যাচ্ছেন। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, ওয়াগাহে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে শনিবার তারা নিজ মুল্লুক ভারতে ফিরতে পারেন।

জম্মু ও কাশ্মীর অঞ্চলকে নয়াদিল্লির অবৈধভাবে যুক্ত করার প্রতিক্রিয়া হিসাবে পাকিস্তান ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিতকরণের সিদ্ধান্ত নেয়। এ ছাড়া ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় দূত বহিষ্কার এবং নয়াদিল্লিতে নতুন দূত না পাঠানোর সিদ্ধান্ত নেয় দেশটি। সেইসঙ্গে কাশ্মীর ইস্যুকে জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক ফোরামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার পাকিস্তানের তথ্য উপদেষ্টা ফিরদৌস আশিক আওয়ান বলেন, কাশ্মীরের বিষয়ে তারা তাদের অবস্থান ও দেশের স্বার্থে কোনও নমনীয়তা প্রদর্শন করবে না।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অধিকৃত কাশ্মীরে ভারতীয় বাহিনীর নৃশংসতা প্রকাশের জন্য মন্ত্রিপরিষদের সদস্যদের সক্রিয়ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশনা দিয়েছেন।

উল্লেখ্য, গত সোমবার (৫ আগস্ট) ভারতের রাজ্যসভায় জম্মু-কাশ্মীর রাজ্যকে দেওয়া বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে ভারত। পর দিন মঙ্গলবার তা দেশটির লোকসভায় পাস হয়। ওই ধারা বাতিলের ফলে জম্মু-কাশ্মীর রাজ্যের মর্যাদা হারায়। ফলে জম্মু-কাশ্মীর ভাগ হয়ে জম্মু-কাশ্মীর ও লাদাখ নামে দুটি আলাদা অঞ্চলে পরিণত হয়েছে, যা নিয়ন্ত্রিত হবে ভারতের কেন্দ্রীয় সরকারের মাধ্যমে। তবে সরকারের পক্ষ থেকে দুটি অঞ্চলের জন্য দুইজন প্রতিনিধি থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT