ইন্টারন্যাশনাল ডেস্ক, ১০ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): কাশ্মীরী মেয়েদের নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করলেন ভারতের হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। এর আগে উত্তরপ্রদেশের মুজাফফরনগরের বিজেপি বিধায়ক বিক্রম সিংহ সাইনি। গতকাল হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর বলেন, ‘আমাদের মন্ত্রী ও পি ধনখড় বলতেন, তিনি বিহার থেকে ‘বহু’ আনবেন। এখন লোকে বলছে, কাশ্মীরের রাস্তা পরিষ্কার। এখন আমরা কাশ্মীর থেকেও মেয়েদের আনতে পারি।’
গত মঙ্গলবার ভারতের লোকসভায় দেশটির সংবিধানের ৩৭০ ও ৩৫-এ ধারা বাতিলের পর এসব মন্তব্য করা হচ্ছে। কারণ ওই ধারা দুটি বাতিল হওয়ায় এখন কাশ্মীরের মেয়েদের বিয়ে করা এবং ছেলেদের বিয়ে দেওয়া যাবে। যেটা আগে সম্ভব হতো না।
দিন কয়েক আগেই একই রকম বিতর্কিত কথা বলেন উত্তরপ্রদেশের মুজাফরনগরের বিজেপি বিধায়ক বিক্রম সিংহ সাইনি। ৩৫-এ ধারা বাতিল হয়ে যাওয়ায় ‘ফর্সা কাশ্মীরি মহিলাদের’ বিয়ের সুযোগ এসেছে বলে মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, ৩৫-এ ধারায় জম্মু-কাশ্মীরের বাসিন্দা কোনো মহিলা ভিন্রাজ্যের কোনো পুরুষকে বিয়ে করলে নিজের সম্পত্তি এবং কাশ্মীরের নাগরিকত্ব হারাতেন।
Leave a Reply