দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় ৬ শতাধিক যানবাহন

পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় ৬ শতাধিক যানবাহন

১০ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার সকালে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের পাটুরিয়া ঘাটে ঈদে ঘরমুখোদের প্রচণ্ড ভিড়। ভোর থেকেই বাড়ছে ছোট গাড়ির সংখ্যা। লঞ্চ পারাপারেও রয়েছে যাত্রীদের উপচে পড়া ভিড়। ঈদে নাড়ির টানে ঘরে ফিরছেন মানুষ। শেষ সময়ে পাটুরিয়া নৌ-রুটে যানবাহনের ব্যাপক চাপ রয়েছে। আর এই ঘাটের বিপরীতে দৌলতদিয়ায় রয়েছে যাত্রীদের নামার জন্য চাপ। ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও অতিরিক্ত যানবাহন এবং যাত্রীর চাপে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। সকাল থেকে পাটুরিয়া ঘাটে ৬ শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন বিআইডব্লিউটিসি’র পাটুরিয়া ঘাট শাখার এজিএম জিল্লুর রহমান জানান, শেষদিকে যাত্রীদের চাপ রয়েছে। এই নৌ-রুটে ছোট-বড় ২০টি ফেরি এবং ৩৩টি লঞ্চ চলাচল করছে। নদী পারের অপেক্ষায় ছোট-বড় মিলে ৬ শতাধিক গাড়ি রয়েছে বলেও জানান তিনি।

নদীতে স্রোত বেশি থাকায় ফেরি পার হতে সময় নিচ্ছে। আশা করছি, বৈরি আবহাওয়া না হলে ঠিক সময়েই সবাই গন্তব্যে যেতে পারবেন। বিআইডব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাটের সুপার ভাইজার মহম্মদ আলী জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ২২টি লঞ্চ যাত্রী পারাপার করছে। পাটুরিয়া থেকে লঞ্চ আসার পর দৌলতদিয়া ঘাটে চাপ বাড়ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT