দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ঈদ জামাতকে ঘিরে জাতীয় ঈদগাহ ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে : বলেছেন, ডিএমপি কমিশনার

ঈদ জামাতকে ঘিরে জাতীয় ঈদগাহ ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে : বলেছেন, ডিএমপি কমিশনার

ঢাকা, ১০ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): আজ শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঈদ জামাতকে ঘিরে জাতীয় ঈদগাহ ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিএমপি কমিশনার বলেন, ঈদ জামাতে মুসল্লিদের নিরাপত্তায় পোশাকধারী পুলিশ, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, সোয়াট, সিটিটিসি, বোম্ব ডিসপোজাল ইউনিট নিয়োজিত থাকবে। পাশাপাশি ওই এলাকা পর্যবেক্ষণে ওয়াচ-টাওয়ার স্থাপন এবং পুরো এলাকা সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে। এছাড়া আর্চওয়ের মধ্য দিয়ে মুসল্লিদের ঈদ জামাতে প্রবেশ করতে হবে।

ঈদের জামাতের জন্য জাতীয় ঈদগাহ ময়দান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, ঈদের দিন জাতীয় ঈদগাহে আগত মুসল্লিরা জায়নামাজ ও বৃষ্টি হলে ছাতা সঙ্গে নিয়ে ঈদগাহে আসতে পারবেন। এর বাইরে কোনো কিছু সঙ্গে নিয়ে আসা যাবে না। নিরাপত্তার স্বার্থে পুলিশ মুসল্লিদের জায়নামাজ ও ছাতা তল্লাশির পর সেগুলো নিয়ে ঈদগাহে প্রবেশের অনুমতি দেবে ।

আছাদুজ্জামান মিয়া বলেন, ঈদ জামাতে দাহ্য পদার্থ থেকে শুরু করে ব্যাগ, ছুরি ও দিয়াশলাই নিয়েও আসা যাবে না। নিরাপত্তা নিশ্চিত করতে আব্দুল গণি রোড, মৎস্য ভবন ও আশপাশের রাস্তা বন্ধ (বেরিকেড) থাকবে। মুসল্লিদের এখান দিয়ে পায়ে হেঁটে আসতে হবে। এই বেরিকেডের ভেতর ভিভিআইপি ছাড়া কোনো গাড়ি চলাচল করতে দেয়া হবে না বলে জানিয়েছেন কমিশনার।

তিনি বলেন, সড়কে তল্লাশির পরও ঈদগাহের প্রধান গেটে মুসল্লিদের দ্বৈবচয়নের ভিত্তিতে তল্লাশি করা হতে পারে। পুরো এলাকায় ইতোমধ্যেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুলিশের কন্ট্রোল রুম থেকে এসব ক্যামেরার ফুটেজ রিয়েল টাইম নজরদারি করা হবে।

এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম, মো. আবদুল বাতেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT