দৃষ্টি আকর্ষন
সব সময় সর্বশেষ সংবাদ জানতে দৈনিক দেশপ্রেম নিজে পড়ুন এবং অন্যকে পড়তে উৎসাহিত করুন ........... আপনার এলাকার যে কোন সংবাদ আমাদের ছবিসহ জানান-আমরা সেটি প্রকাশ করবো দৈনিক দেশপ্রেম পত্রিকায়, নিউজ পাঠান dailydeshprem@gmail.com এই ইমেইলে ............ আপনার পণ্যের খবর সকলের কাছে দ্রুত পৌছাতে দৈনিক দেশপ্রেম পত্রিকায় বিজ্ঞাপন দিন ..........
শিরোনাম :
বাংলাদেশ পেশাজীবী ফেডারেশনের আলোচনা সভা, সবজি বীজ ও বিভিন্ন ধরনের জৈব সার বিতরণ সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গঠনে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভা, রাজধানীতে ছাদ কৃষির জন্য সবজি বীজ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : ড. আলী রীয়াজ জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সংসদ ভবন এলাকায় উদ্ভুত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি : মঈন খান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে তিন দাবিতে অবস্থান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে : জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ কোনো অবস্থাতেই ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন তারেক রহমানের ৩১ দফার আংশিক প্রতিফলন জুলাই সনদে হয়েছে : এমরান সালেহ প্রিন্স ঠাকুরগাঁওয়ে সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান বাংলাদেশে প্রথমবারের মতো চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত
ডেঙ্গু একটি বৈশ্বিক ও মানবিক সমস্যা, এটা নিয়ে রাজনীতি করার কিছু নেই : বলেছেন, তোফায়েল আহমেদ

ডেঙ্গু একটি বৈশ্বিক ও মানবিক সমস্যা, এটা নিয়ে রাজনীতি করার কিছু নেই : বলেছেন, তোফায়েল আহমেদ

১০ আগষ্ট ২০১৯ইং (দেশপ্রেম রিপোর্ট): দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করা ডেঙ্গু রোগ নিয়ে রাজনীতি না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা এবং সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। ডেঙ্গুর বিষয়টি মানবিকভাবে দেখতে আহ্বান জানিয়েছেন তিনি। আজ শনিবার বেলা ১১টার দিকে ভোলার জেলা পরিষদ হল রুমে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তোফায়েল এই আহ্বান জানান।

আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, ‘ডেঙ্গু একটি বৈশ্বিক ও মানবিক সমস্যা। এটা নিয়ে রাজনীতি করার কিছু নেই। আজকে শুধু বাংলাদেশে নয় ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ বিশ্বব্যাপী কোটি কোটি লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তাই আমরা কেউ ডেঙ্গুকে রাজনৈতিক হিসেবে ব্যবহার না করি।’

তোফায়েল বলেন, ‘আমরা লোক দেখানো পরিষ্কার-পরিচ্ছন্নতা না করে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে ডেঙ্গু মোকাবেলা করতে হবে। কেউ কাউকে দোষারোপ করে লাভ নেই। এটা মানবিক সমস্যা।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘আমাদের আরও আগ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করা উচিত ছিল। এখন সবাই এটাকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গ্রহণ করেছে। তাই রাজনীতি না করে আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ডেঙ্গু মোকাবেলা করি। এটাই হবে আমাদের জন্য উত্তম পথ।’

ভোলায় ১১৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এদের মধ্যে ১২ জন ভোলায় আক্রান্ত হয়েছে, বাকিরা বাহির থেকে আক্রান্ত হয়ে এসেছে।’

ভোলা চেম্বার অব কমার্স, রেডক্রিসেন্ট ও সিভিল সার্জন আয়োজিত রক্তদান কর্মসূচিতে জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা জেলা রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম, যুব প্রধান আদিল হোসেন তপু প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© Copyright 2012 Daily Deshprem Design & Developed By Mahmud IT